বাংলাদেশের উচ্চশিক্ষা আগের চেয়ে এখন অনেক বেশি সহজলভ্য। অল্প সময়ের মধ্যেই দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পৌঁছে গেছে ১০৩ এর উপরে। দেশ স্বাধীন হওয়ার সময় মাত্র ছয়টি সরকারি বিশ্ববিদ্যালয় ছিল বাংলাদেশে। এই সংখ্যা এখন ৫৩ (উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী)। দেশে উচ্চশিক্ষার সহজলভ্যতার এটি একটি প্রতিফলন। তবে সংখ্যার চেয়ে এসব বিশ্ববিদ্যালয়ের মানের প্রশ্ন কয়েক দশক ধরেই উদ্বেগের কারণ।
৬ মার্চ ২০২১, ০১:১৯ অপরাহ্ন