রাজধানী ঢাকায় প্রতি পাঁচ দশমিক ৩৮ বর্গকিলোমিটারে একটি করে বিশ্ববিদ্যালয় রয়েছে। এই শহরে এমন একটি বিশ্ববিদ্যালয় রয়েছে যা ‘প্রাচ্যের অক্সফোর্ড’ হিসেবে খ্যাত। সেই ঢাকা যদি বিশ্বের কাছে বিশ্ববিদ্যালয়ের রাজধানী হিসেবে স্বীকৃত হয়, তবে তা মোটেই কোনো কাকতালীয় ব্যাপার হবে না। বিভিন্ন আর্থ-সামাজিক অবস্থানের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষাকে অনেক বেশি সহজলভ্য করে তুলেছে বেশ কিছু বিশ্ববিদ্যালয়। তবে, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের দেওয়া একাডেমিক এক্সপেরিয়েন্স হতাশাব্যঞ্জক। এ কারণেই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এত পেছনে।
১৭ জানুয়ারি ২০২১, ১০:৩০ পূর্বাহ্ন