সাইফুল মাহমুদ চৌধুরী
বর্তমান পাঠ্যক্রম এবং আমার কিছু মতামত
স্বাধীনতার পর বাংলাদেশে অনেকগুলো পাঠ্যক্রম করার চেষ্টা হয়েছে। এই পাঠ্যক্রমের টিকে থাকার ব্যাপারটা ভবিষ্যতই বলতে পারবে। এ ছাড়া, রাজনৈতিকভাবে পক্ষ-বিপক্ষে থাকার জন্য একটা ভালো উদ্যোগকে ছুড়ে ফেলতে হবে, সেটা কাম্য নয়। আমাদের অসুস্থ রাজনীতির ডামাডোলে অনেক সময় ভালো উদ্যোগও প্রয়োগ করা সম্ভব হয় না।
২২ ডিসেম্বর ২০২৩, ০৩:১০ অপরাহ্ন
শাবিপ্রবি পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয় ভাবনা
আমার জীবনে অনেক ভালোবাসার জায়গা আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি হচ্ছে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। বিআইটিটি (ঢাকা)—যা এখন ডুয়েট, ৯ মাস সেখানে প্রভাষক হিসেবে চাকরি করার পর শাবিপ্রবিতে যোগদান করি কেমিক্যাল টেকনোলজি (বর্তমানে ইঞ্জিনিয়ারিং) এবং পলিমার বিজ্ঞান বিভাগে। বিশ্ববিদ্যালয়টি তখন খুবই নতুন। সর্বসাকুল্যে ৩-৪ ভবন ছিল। এখন হয়তো অনেক হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ঢোকার পথে এক কিলোমিটারের ওপর একটা রাস্তা ছিল। দুপাশে তখন গাছ লাগানো হয়েছিল। ছবিতে দেখেছি গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে। আমি ভাবতাম—একসময় এর দুপাশে লেকের মতো হবে, বিকেলে ছেলে-মেয়েরা নৌকা নিয়ে সেখানে ঘুরে বেড়াবে। অনেক বছর হয়ে গেল, জানি না হয়েছে কি না। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস পার্কের মতো করে সাজিয়ে রাখা হয়। যেখানে জ্ঞানচর্চা, ভালবাসা এবং তারুণ্যের জয়জয়কার।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
বিশ্বাস, বিজ্ঞান এবং নির্বুদ্ধিতা
টেক্সাসে মাঝে মাঝে শিলা বৃষ্টি হয়। বৃষ্টি শেষে বাড়ির সামনে প্রচুর ছাদ মেরামত কোম্পানির লোকদের উপস্থিতি দেখা যায়। তারা বাড়ি বাড়ি গিয়ে বিনা পয়সায় পরীক্ষা করে বলে দেন ছাদের ক্ষতি হয়েছে কি না।
২ অক্টোবর ২০২১, ০৯:৫৫ পূর্বাহ্ন
পছন্দের বিভাগ এবং আমাদের বিশ্ববিদ্যালয়
বাংলাদেশে শিক্ষাঙ্গনে খুবই পরিচিত বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিভাগ না পাওয়া। প্রায়ই আমি কিছু লেখা পড়ি, যার মূল বিষয় পছন্দের বিষয় না পেয়ে শিক্ষার্থীদের হতাশাগ্রস্ত হয়ে যাওয়া। এরপর পড়ালেখা থেকে মন উঠে যাওয়া এবং বলতে গেলে ক্যারিয়ারের সমাপ্তি।
১২ আগস্ট ২০২১, ০২:৫৭ অপরাহ্ন
স্যার বলার সংস্কৃতি
লেখার বিষয়বস্তু হয়তো শিরোনাম পড়লেই বোঝা যায়। বিষয়ে সরাসরি যাওয়ার আগে প্রথমে একটু ভূমিকা দেই। আমেরিকাতে আমি প্রথমে পড়তে আসি ফ্লোরিডার মায়ামি শহরে একটি বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্স করতে। আমার মতো অন্য সব বাংলাদেশির কাছে তখন আমেরিকায় পড়াশোনার অভিজ্ঞতা হচ্ছে—হোটেল গ্রেভার ইন। নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় হুমায়ূন আহমেদের অভিজ্ঞতা নিয়ে লেখা এই বইটি।
১৭ জুলাই ২০২১, ১২:৪৭ অপরাহ্ন
সান্ধ্য কোর্স: বিশ্ববিদ্যালয় যখন পণ্য বেচা-কেনার হাট
সান্ধ্য কোর্স নিয়ে অনেক কথা বার্তা চলছে। আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়ে এটা আছে, নতুন কিছু নয়। বিশ্ববিদ্যালয়গুলো এই ধরনের অতিরিক্ত কিছু প্রোগ্রামের মাধ্যমে ফ্যাকাল্টি এবং বিভাগের জন্য রিসোর্স তৈরি করে। বিজনেস ফ্যাকাল্টির এই ধরনের প্রোগ্রামের জনপ্রিয়তা বেশি।
২৭ জুন ২০২১, ১২:১২ অপরাহ্ন
প্রবাসে / উচ্চশিক্ষা: করোনাকালে কিছু বিক্ষিপ্ত ভাবনা
পৃথিবীর প্রতিটি দেশে বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো এই জ্ঞান তৈরির প্রদান কেন্দ্র। নতুন জ্ঞান শুধু তৈরি হয় না, তা বাস্তবায়িত হয় জীবন যাত্রার উন্নতি হয়। কিন্তু দুর্ভাগ্য যে বাংলাদেশে স্বাধীনতার পর থেকেই এই খাতটি সবচেয়ে বেশি অবহেলিত।
১৯ এপ্রিল ২০২১, ০১:৩০ অপরাহ্ন
ভ্যাকসিন নেওয়ার অভিজ্ঞতা
ভ্যাকসিন নিয়ে কত কথা কত আশা— পুরো একটা বছরের ওপর চলে গেল। বিভিন্ন ভ্যাকসিনের কথা শোনা যাচ্ছে। এসব নিয়ে অনেক লেখা হয়েছে। এর মধ্যে ফাইজার, মর্ডানা ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সবচেয়ে আলোচিত। এই তিনটি ভ্যাকসিন এখন ইউরোপ ও আমেরিকাতে জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে।
৫ জানুয়ারী ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ন