কতজন শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয় ছাড়তে চায় এবং কেন?
আমাদের সরকারি বা বেসরকারি কোনো বিশ্ববিদ্যালয় কি কখনো তাদের শিক্ষার্থীদের কাছে জানতে চায় নিজ বিশ্ববিদ্যালয় ছেড়ে তারা অন্য বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ভাবছে কিনা? আমরা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করব, শিক্ষার্থীদের অন্তত একবার এই প্রশ্নটি তাদের করতে। এতে করে অনেক আশা, আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মনে কী আছে, তা জানা সম্ভব। দুর্ভাগ্যক্রমে অনেক শিক্ষার্থীর কাছেই তাদের আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্ন পরিণত হয়েছে হতাশা, আফসোস আর অসন্তুষ্টিতে।
১৮ জানুয়ারি ২০২১, ০৪:২৩ অপরাহ্ন
শিক্ষার্থীদের অর্জনে প্রতিষ্ঠানের সুনাম
রাজধানী ঢাকায় প্রতি পাঁচ দশমিক ৩৮ বর্গকিলোমিটারে একটি করে বিশ্ববিদ্যালয় রয়েছে। এই শহরে এমন একটি বিশ্ববিদ্যালয় রয়েছে যা ‘প্রাচ্যের অক্সফোর্ড’ হিসেবে খ্যাত। সেই ঢাকা যদি বিশ্বের কাছে বিশ্ববিদ্যালয়ের রাজধানী হিসেবে স্বীকৃত হয়, তবে তা মোটেই কোনো কাকতালীয় ব্যাপার হবে না। বিভিন্ন আর্থ-সামাজিক অবস্থানের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষাকে অনেক বেশি সহজলভ্য করে তুলেছে বেশ কিছু বিশ্ববিদ্যালয়। তবে, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের দেওয়া একাডেমিক এক্সপেরিয়েন্স হতাশাব্যঞ্জক। এ কারণেই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এত পেছনে।
১৭ জানুয়ারি ২০২১, ১০:৩০ পূর্বাহ্ন
আমিও কি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ?
‘কান্ট্রি রোডস, টেক মি হোম, টু দ্য প্লেস আই বিলং’;
পশ্চিম ভার্জিনিয়ায় নিজের বাড়ি ফেরার তাগাদা অনুভব করে গানটি করেছিলেন জন ডেনভার। একইভাবে, শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে বাড়ির মতোই ভাবতে চায়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর পরিচালিত একাডেমিক এক্সপেরিয়েন্স প্রজেক্টের সাম্প্রতিক এক জরিপে এমনটিই উঠে এসেছে।
১৪ জানুয়ারি ২০২১, ০৯:৪৪ পূর্বাহ্ন
বিশ্ববিদ্যালয় জীবন স্বপ্ন না দুঃস্বপ্ন
জীবনের সেরা সময় বিশ্ববিদ্যালয় জীবন! শুনতে শুনতেই আমরা বেড়ে উঠি। তবে, বিশ্ববিদ্যালয়ে পৌঁছে বুঝতে পারি আমরা যা প্রত্যাশা করে বড় হয়েছি, বিষয়টি মোটেই তেমন নয়। আমরা আসলে যা প্রত্যাশা করি এবং তা পূরণ না হওয়ার কারণ কী?
২৩ নভেম্বর ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক প্রোগ্রামগুলো কতটা প্রাসঙ্গিক
বাংলাদেশে স্নাতক ডিগ্রীধারীদের মধ্যে বেকারত্বের হার তীব্র আকার ধারণ করেছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) পরিচালিত একটি সমীক্ষা থেকে দেখা যায় দেশের বেকার যুবকদের প্রায় ৪৬ শতাংশই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্নকারী।
১৫ নভেম্বর ২০২০, ১২:২১ অপরাহ্ন
পড়াশোনায় আনন্দ ফেরাতে হবে
‘চলার সময় শ্বাস নেওয়ার মতোই পড়াশোনায় আনন্দ অপরিহার্য।’- সাইমন ওয়েল
সরকারি এবং বেসরকারি মিলিয়ে বাংলাদেশে বেশ ভালো সংখ্যক বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী স্নাতক ডিগ্রী নিয়ে বের হন। তাদের মধ্যে কতজন সত্যিকার অর্থে শেখার বা জ্ঞানার্জনের আনন্দটা পান? এই প্রশ্নের উত্তর দেশের প্রতিটি অ্যাকাডেমিক প্রতিষ্ঠানের অবশ্যই দেওয়া উচিত।
৯ নভেম্বর ২০২০, ০৯:৫২ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের থেকে সবচেয়ে ভালোটা যেভাবে পেতে পারি
আমাদের শিক্ষার্থীদের কীভাবে দেখা উচিৎ- গ্রাহক নাকি পণ্য হিসেবে? আমার ৪০ বছরেরও বেশি সময়ের অ্যাকাডেমিক জীবনে তাদের দেখি একেবারেই ভিন্ন দৃষ্টিতে। আমার নজরে তারা জ্ঞানের সহ-স্রষ্টা। যখন তাদের চিন্তা, সংযোগ, সংশোধন এবং তৈরি করার চ্যালেঞ্জ দেওয়া হয় তখন তারা তাদের সর্বোত্তমটাই দেয়। আরও একটু এগিয়ে দিলে তারা জ্ঞান উত্পাদকও হতে পারে। তাদের জন্য আমার শ্রদ্ধা কেবল বেড়েছে। তাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে পেরে নিজে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ হয়েছি।
৯ নভেম্বর ২০২০, ০৭:৩৩ পূর্বাহ্ন