লন্ডনে থানায় তল্লাশির সময় তরুণের গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত
দক্ষিণ লন্ডনের ক্রয়ডন থানার সামনে পুলিশের এক সদস্যের সতর্ক অবস্থান। ছবি: রয়টার্স
দক্ষিণ লন্ডনের ক্রয়ডন থানায় এক পুলিশ কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। উইন্ডিল রোডে এক তরুণকে আটকে পর থানায় নিয়ে তল্লাশির সময় তিনি ওই কর্মকর্তাকে গুলি করেন বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, থানা হেফাজতে নিজের শরীরেও গুলি করেন ২৩ বছর বয়সী ওই তরুণ। ঘটনার পরপরই আহত অবস্থায় তাদের দুজনকে হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় ওই পুলিশ কর্মকর্তা মারা যান।
লন্ডন পুলিশ জানায়, নিহত ওই পুলিশ কর্মকর্তা তার অস্ত্র ব্যবহার করেননি। ওই তরুণকে আটক করে থানা হাজতে আনার পরপরই গুলির ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।