Skip to main content
Home
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
Police beating at Sohrawardi Udyan
পুলিশের কাজ কি পেটানো?
ছবি: ভিডিও থেকে নেওয়া
পুলিশ কি চাইলেই তল্লাশি ও মারধর করতে পারে, আইন কী বলছে?
New Chief of General Staff
নতুন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান

Main navigation

  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বাণিজ্য
  • বিনোদন
  • জীবনযাপন
  • প্রযুক্তি ও স্টার্টআপ
  • সাহিত্য
  • English
  • আজকের সংবাদ
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
  • E-paper
  • Today’s News
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বাণিজ্য
  • বিনোদন
  • জীবনযাপন
  • প্রযুক্তি ও স্টার্টআপ
  • সাহিত্য

Footer

  • ABOUT US
  • CONTACT US
  • Comment policy
  • Apps
  • Privacy Policy
  • ADVERTISEMENT
© 2026 thedailystar.net | Powered by: RSI Lab

Copyright: Any unauthorized use or reproduction of The Daily Star content for commercial purposes
is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

ড. মুহম্মদ দিদারে আলম মুহসিন

Education ministry.jpg

বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে আমলাদের পদায়নের সূচনা?

অবশেষে আশংকাগুলো সত্য প্রমাণ হতে শুরু করেছে। গত সেপ্টেম্বরে যখন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়, তখন অনেকেই এতে ভবিষ্যতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ডেপুটেশনে আমলাদের পদায়নের সংকেত খুঁজে পাচ্ছিলেন। একারণে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। কিন্তু, মনে হচ্ছে, বিশ্ববিদ্যালয় অঙ্গনের এই ক্ষোভ-বিক্ষোভকে নীতি নির্ধারক মহল খুব একটা গুরুত্বের সঙ্গে নেয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি। যার প্রমাণ, গত ৬ মে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পিআরএল ভোগরত অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল মান্নানকে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দান।
৮ মে ২০২১, ০৮:৫৭ পূর্বাহ্ন
coronavirus-logo.jpg

নতুন শঙ্কা: ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট

করোনাভাইরাস রূপ পাল্টাচ্ছে। একের পর এক। বিজ্ঞানীরা যখন এ ভাইরাসের মোকাবেলায় হরেক রকমের ওষুধ ও টিকা তৈরিতে অহর্নিশ পরিশ্রম করে চলেছেন, ভাইরাসটিও নিত্য নতুন রূপে আবির্ভূত হয়ে তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে।
৬ মে ২০২১, ০৫:৩০ পূর্বাহ্ন
health-coronavirus-usa_reuters.jpg

দ. আফ্রিকার ভ্যারিয়েন্ট: টিকার কার্যকারিতা নিয়ে সংশয়

দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু হু হু করে বাড়ছে। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে সংক্রমণ যখন মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসে, অনেকেই হয়তো ভেবে বসেছিলেন দেশে করোনা অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি একরকম গা-ছাড়া ভাব দেখা দেয়। চারদিকে বিয়ে-শাদি, সভা-সমাবেশ, ঘোরাঘুরির ধুম পড়ে যায়।
১৭ এপ্রিল ২০২১, ১১:০৬ পূর্বাহ্ন
_pk_0363.jpg

স্বাধীনতার ৫০ বছর: দেশ সঠিক পথে এগোচ্ছে তো?

আগামী ২৬ মার্চ দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হতে চলেছে। দেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মাইলফলক স্মরণীয় করে রাখতে দেশব্যাপী চলছে নানা বর্ণিল আয়োজন। ৫০ বছরের এই ক্ষুদ্র পরিসরে দেশ ও জাতি অনেক ঘটন-অঘটন, চড়াই-উৎরাইয়ের সাক্ষী হয়েছে। সময়ে সময়ে এসব ঘটনা সমগ্র জাতিকে প্রচণ্ড ঝাঁকুনি দিয়েছে, পাল্টে দিয়েছে এর গতিপথ। কখনও জাতি কান্নায় ভেঙে পড়েছে, কখনও বা হয়েছে সুন্দর আগামীর প্রত্যাশায় উজ্জীবিত। যদিও ৫০ বছর একটি জাতির জীবনে খুব বড় পরিসর নয়। গড় আয়ুর নিরিখে হয়তো একটি প্রজন্ম মাত্র। তারপরও, পরাধীনতার শিকল ভেঙে বেরিয়ে আসা সহস্র বছরের ঐতিহ্য সমৃদ্ধ আত্মমর্যাদায় বলীয়ান একটি জাতির সামনে অর্ধশতাব্দীর মাইলফলক এই প্রশ্নটি অবশ্যই বড় করে তুলে ধরবে- ‘দেশ সঠিক পথে এগোচ্ছে তো’?
২৩ মার্চ ২০২১, ০৬:০৭ পূর্বাহ্ন
JU Science Club.jpg

একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার প্রচেষ্টায় জাবি বিজ্ঞান ক্লাব

একটি জাতির সবচেয়ে বড় সম্পদ কী? কোথায় নিহিত এর শক্তিমত্তার সবচেয়ে বড় আধার? জাতি কি সামনে এগুবে না পিছিয়ে পড়ে হামাগুড়ি দিতে থাকবে তার নিয়ামকই বা কী? এর প্রাকৃতিক ও খনিজ সম্পদ? ভূমির উর্বরতা? অর্থের যোগান? সমর সম্ভার? সন্দেহ নেই, এর সব কটিই গুরুত্বপূর্ণ হতে পারে। তবে, মনে হয়- এগুলোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এর মানব সম্পদ, একটি দক্ষ, শিক্ষিত ও সুশৃঙ্খল জনগোষ্ঠী, যারা দেশ ও জাতির প্রয়োজনে নিজেদের সর্বস্ব নিংড়ে দিতে সদা প্রস্তুত। একটি জাতির ভবিষ্যৎ উন্নতি ও প্রগতি বহুলাংশে নির্ভর করে এর ভবিষ্যৎ প্রজন্ম, কিশোর, তরুণেরা কীভাবে গড়ে উঠছে তার ওপর।
২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১৬ পূর্বাহ্ন
fight_leprosy_fight_stigma_01.jpg

কুষ্ঠ নির্মূলে আমাদের করণীয়

গত ৩১ জানুয়ারি দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হলো। ১৯৫৩ সাল থেকে প্রতি বছর জানুয়ারির শেষ রোববার কুষ্ঠের ব্যাপারে জনসচেতনতা বাড়াতে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির প্রচলন করেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এন্টি-লেপ্রসি অ্যাসোসিয়েশনস (আইএলইপি)-এর অন্যতম প্রতিষ্ঠাতা ফরাসি মানবতাবাদী রাউল ফলেরিউ। এ দিনটিকে তিনি বেছে নিয়েছিলেন, ক্যাথলিক ক্যালেন্ডারে এপিফ্যানির পরে তৃতীয় রোববার হিসেবে—যে দিন যিশুখ্রিষ্ট একজন কুষ্ঠ রোগীকে আরোগ্য লাভে সহায়তা করেছিলেন বলে কথিত আছে। ঘটনাক্রমে, একই সঙ্গে দিনটি ছিল ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস, যিনি আজীবন সমাজে কুষ্ঠ রোগীদের অবহেলা ও বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এ কারণে, ভারতে প্রতি বছর ৩০ জানুয়ারি কুষ্ঠ দিবস পালন করা হয়ে থাকে।
৯ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০৯ অপরাহ্ন
capitol_reuters.jpg

ক্যাপিটল হিলে গণতন্ত্রের অগ্নিপরীক্ষা: এ যুদ্ধের শেষ কোথায়?

দেশটিতে দুই শ বছরের বেশি সময় ধরে এই নিরবিচ্ছিন্ন গনতন্ত্র চর্চার স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ক্যাপিটল হিল। সেই ক্যাপিটল হিলে সেদিন যে নারকীয় তাণ্ডব চলল, তাও আবার তার স্বাভাবিক গনতান্ত্রিক কর্মকাণ্ড পরিচালনাকে ব্যাহত করতে, তা আমেরিকা তার সুদীর্ঘ ইতিহাসে আগে কখনও প্রত্যক্ষ করেনি।
১১ জানুয়ারি ২০২১, ০৩:২০ অপরাহ্ন
schools_struggling_provide_handwash.jpg

ভর্তিযুদ্ধে জন্মতারিখ বিড়ম্বনা

অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে বিষয়টির একরকম রফা হয়েছে বলে মনে হয়। সম্প্রতি করোনা সংকটে বিপর্যস্ত দেশের শিক্ষা ব্যবস্থায় উটকো ঝামেলা হয়ে দেখা দেয় মাধ্যমিক পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির আবেদন প্রসেসিংয়ের ক্ষেত্রে জন্মতারিখ জটিলতা।
৫ জানুয়ারি ২০২১, ১২:৩৯ অপরাহ্ন
bangladesh-independence (22).jpg

একাত্তরের শহীদ স্মরণে

বিজয়ের মাস ডিসেম্বর। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্তি ও মিত্রবাহিনীর যৌথ অভিযানের মুখে পাকিস্তানি হানাদাররা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পৃথিবীর অনেক জাতিগোষ্ঠী বছরের পর বছর রক্ত ঝরিয়েও পরাধীনতার জিঞ্জির ভাঙতে পারেনি। সেখানে মাত্র নয় মাসের সশস্ত্র যুদ্ধে শক্তিধর পাকিস্তানি বাহিনীকে হারিয়ে যেভাবে বিজয় ছিনিয়ে এনেছিল বাংলার বীর সেনানীরা, তার তুলনা ইতিহাসে খুব বেশি খুঁজে পাওয়া যায় না।
১০ ডিসেম্বর ২০২০, ০১:০৩ অপরাহ্ন
Coronavirus-illustration.jpg

দেশ যখন করোনার আরেকটি ঢেউয়ের মুখোমুখি!

তুলনাটা বেশ নান্দনিক। তবে, অন্তরালের বাস্তবতা বড্ড বেশি রূঢ়, কষ্ট ও বিষাদের। যাতে জড়িয়ে আছে শত কোটি মানুষের জীবন ও জীবিকার অনিশ্চয়তার হাতছানি। বলছিলাম করোনা মহামারির সম্ভাব্য দ্বিতীয় ঢেউয়ের কথা। সমুদ্রের জলে ঢেউ উঠে— ছোট ছোট ঢেউ, বড় বড় ঢেউ। পানি ফুলে-ফেঁপে ওঠে, জোয়ার আসে, আবার ভাটার টানে নেমে পড়ে। মহামারির বেলায়ও এরকম একের পর এক ঢেউ আসতে পারে। শতবর্ষ আগে স্প্যানিশ ফ্লু নামের মহামারিতে তিনটি ঢেউ এসেছিল। তাতে দ্বিতীয় দফায় প্রথম দফার চেয়ে অনেক বেশি মানুষের মৃত্যু হয়েছিল। করোনা মহামারির ক্ষেত্রেও কি একটি দ্বিতীয় ঢেউ আসতে চলেছে?
২৯ নভেম্বর ২০২০, ০৫:৪৩ পূর্বাহ্ন
ju2_0.jpg

একজন অধ্যাপক ড. মামুন ও আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষণা

এ সপ্তাহটি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) পরিবারের জন্য একদিকে চরম বেদনার, অন্যদিকে পরম আনন্দের। গত ৯ নভেম্বর রাজধানীর আদাবরে মাইন্ড এইড নামের একটি মানসিক হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী এবং পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম ওই হাসপাতালের কিছু কর্মকর্তা-কর্মচারীর মারধরে প্রাণ হারান। এই অমানবিক ও বর্বর কাণ্ডে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই একাধারে বিক্ষুব্ধ ও শোকে মুহ্যমান হয়ে পড়ে।
১৫ নভেম্বর ২০২০, ০৮:২০ পূর্বাহ্ন
pcr-machine-500x500.jpg

করোনা পরীক্ষায় কতটুকু নির্ভুল আরটি-পিসিআর?

মানব সভ্যতার চরম উৎকর্ষের এ যুগে করোনা মহামারির আগমন যেন এক দমকা হাওয়ার মতো। হঠাৎ করেই যেন এক একটা জায়গায় হামলে পড়ছে আর সমাজ-সংসারের সবকিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। বিশ্বময় থমকে দাঁড়িয়েছে সব ধরনের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড। এ এক হতবিহ্বল অবস্থা। কেউই বুঝে উঠতে পারছে না কোথায় এর শেষ। কখন ফের ফিরে আসবে সভ্যতার প্রাণস্পন্দন।
১৯ মে ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ন
Home

Footer

  • ABOUT US
  • CONTACT US
  • Comment policy
  • Apps
  • Privacy Policy
  • ADVERTISEMENT
© 2026 thedailystar.net | Powered by: RSI Lab

Copyright: Any unauthorized use or reproduction of The Daily Star content for commercial purposes
is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.