ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্পান। যা আগামী বুধবার নাগাদ ভারতের ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সাতক্ষীরা-খুলনা উপকূলে আঘাত হানতে পারে। ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৭০-১৮০ কিলোমিটার, যা ২০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বাতাসের গতিবেগ বিবেচনায় যাকে বলা হচ্ছে ‘Extremely Severe Cyclonic Storm’। ঝড়ের সঙ্গে আছে জলোচ্ছ্বাসের সম্ভাবনাও।
১৭ মে ২০২০, ০৯:৫৪ পূর্বাহ্ন