মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র: হুমকিতে পরিবেশ
ক্ষতিকর প্রভাব থাকার কারণে বিশ্বের বিভিন্ন দেশ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিচ্ছে। ঠিক একই সময়ে উপকূলীয় অঞ্চল এবং এর আশেপাশে সম্ভাব্য বিরুপ প্রভাব থাকা সত্ত্বেও কক্সবাজারের মহেশখালীতে ৮টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।
১৭ নভেম্বর ২০২১, ০১:০১ অপরাহ্ন
মালিকদের চাপে ‘লাল’ থেকে ‘কমলা’য় জাহাজ ভাঙা শিল্প, লাগবে না ইআইএ
মারাত্মক পরিবেশ দূষণকারী জাহাজ ভাঙা শিল্পের মালিকদের চাপে অবশেষে নতি স্বীকার করেছে পরিবেশ অধিদপ্তর (ডিওই)। চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্প এখন আর সর্বোচ্চ দূষণকারী ‘লাল’ শ্রেণির নয়। বরং তুলনামূলক কম দূষণকারী ‘কমলা’ শ্রেণির শিল্প। শ্রেণি পরিবর্তনের ফলে এখন শিপ ব্রেকিং ইয়ার্ড স্থাপনের আগে পরিবেশগত সমীক্ষা বা ইআইএ করার প্রয়োজন হবে না।
১৪ নভেম্বর ২০২১, ০২:৪৭ পূর্বাহ্ন
পার্বত্য চট্টগ্রামে তীব্র পানি সংকটে জনজীবনে বিপর্যয়
‘২১ শতকে মানুষ পানির জন্যই মূলত যুদ্ধ করবে’—১৯৯৫ সালে এই ভবিষ্যদ্বাণী করেছিলেন বিশ্ব ব্যাংকের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সেরাজেল্ডিন। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে সরেজমিনে পরিদর্শন করে মনে হয়েছে, দেশের দক্ষিণের পার্বত্য অঞ্চলগুলোর পরিণতি এমনই হতে যাচ্ছে।
৪ নভেম্বর ২০২১, ০১:২৯ অপরাহ্ন
তাদেরকে জাগাতে আর কতজনকে জীবন দিতে হবে?
বন্দর নগরী চট্টগ্রামে খোলা ড্রেন যেনো এক মরণফাঁদ! মাত্র ৩ মাসের ব্যবধানে ড্রেনে পড়ে কমপক্ষে ৪ জন মারা গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি। মনে হচ্ছে, তারা যেনো ঘুমিয়ে আছেন।
৩০ সেপ্টেম্বর ২০২১, ০৮:০১ পূর্বাহ্ন
কক্সবাজারের ভূমি অধিগ্রহণ সিন্ডিকেটের নেপথ্যে প্রশাসন
কক্সবাজারে আমলা, রাজনীতিবিদ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের নিয়ে তৈরি একটি সিন্ডিকেট সুপরিকল্পিতভাবে তিনটি উন্নয়ন প্রকল্প থেকে প্রায় ৭৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৪ পূর্বাহ্ন
বন্যপ্রাণীর অস্তিত্ব সংকট ও সাফারি পার্কের বিলাসিতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে আমাদের পাড়ার নাম বাঘখাইয়ার বাড়ি (যে বাড়িতে বাঘের আনাগোনা ছিল নিয়মিত ঘটনা)। বাড়ির বয়স্ক মানুষদের কাছ থেকে শুনেছি যে প্রায় শত বছর আগে বাঘের মুখ থেকে স্বজনকে রক্ষা করতে গিয়ে একটি বাঘ মারা পড়লে প্রতিবেশীরা এ নামেই নামকরণ করেছিল আমাদের পাড়ার নাম। এখন আমাদের পাড়া থেকে দক্ষিণে দুই-তিন মাইলের অদূরে থাকা বনে কিছু হাতির দেখা মিললেও হারিয়ে গেছে বাঘসহ অসংখ্য প্রাণী। বাংলাদেশের ১৩ জেলায় একসময় বাঘ ও হাতির অস্তিত্ব ছিল। এখন সুন্দরবন ছাড়া কেথাও বাঘের দেখা মেলে না। হাতির অস্তিত্ব এখন আবদ্ধ হয়ে আছে পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে।
১৮ আগস্ট ২০২১, ১১:১৪ পূর্বাহ্ন
জীবন সংকটে হাতি
নির্বিচারে হত্যার কারণে দেশে বন্য হাতিদের জীবনধারণের বিষয়টি গুরুতর হুমকির মুখে পড়েছে। সরকারের কোনো সুনির্দিষ্ট প্রতিরক্ষামূলক নীতিমালা না থাকায় হাতির বসবাসের উপযোগী ভূমির পরিমাণ ক্রমশ কমে আসছে।
১২ আগস্ট ২০২১, ১১:৪০ পূর্বাহ্ন
হালদাপাড়ে হতাশা
অনুকূল প্রাকৃতিক অনুষঙ্গের অনুপস্থিতি ছিল। পাশাপাশি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানিতে লবণাক্ততার পরিমাণ অনেক বেড়ে যাওয়ায় হালদা নদী থেকে এবার ডিম সংগ্রহ হয়েছে প্রত্যাশার তুলনায় খুবই কম।
২৮ মে ২০২১, ১০:৩৯ পূর্বাহ্ন
ভূমি অধিগ্রহণে অভিনব জালিয়াতি: ২৯ কোটি টাকা ১৫ ভুয়া মালিকের পকেটে
২০১৮ সালের ডিসেম্বরের ২৩ তারিখ। কক্সবাজার শহরের এক রেস্টুরেন্টে এক আত্মীয়ের বিয়েতে অংশ নিচ্ছিলেন নিজাম উদ্দিন (৫৫)। বিয়ের আনন্দঘন পরিবেশে উৎফুল্ল নিজাম একটা ফোন রিসিভ করেই বিমর্ষ হয়ে পড়েন। ফোনটি এসেছিল তার এক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে। তিনি জানান একটি চক্র ভুয়া কাগজপত্র দিয়ে মালিক সেজে সরকারি একটা প্রকল্পে নিজামের জমি বিক্রি করে দিয়েছে।
৫ মে ২০২১, ০২:০৭ পূর্বাহ্ন
তিমির মৃত্যু বড় জাহাজের আঘাতে, ধারণা বিশেষজ্ঞদের
কক্সবাজারের সৈকতে ভেসে আসা তিমি দুটোর মৃত্যু বাংলাদেশের সমুদ্রের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে চলাচলরত বড় জাহাজের আঘাতে হয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তিমির দুটোর গায়ে বড় আকারে ক্ষত দেখে তারা এ ধারণা করছেন।
১০ এপ্রিল ২০২১, ০৪:২৮ অপরাহ্ন
স্ত্রী-শ্যালকের নামে পৌরসভা মেয়রের ৮ কোটি টাকা আত্মসাৎ
ভূমি অধিগ্রহণের টাকা পেতে জমির আসল কাগজপত্র নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হলেও কক্সবাজারে মূল মালিকদের বাদ দিয়ে বানানো কাগজপত্রের ওপর ভিত্তি করে দুই জনকে প্রায় আট কোটি টাকার ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর করেছে কক্সবাজার জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তারা।
১০ নভেম্বর ২০২০, ১১:১০ পূর্বাহ্ন
ভাগ্য বদলের জমি!
২০১৮ সালের আগস্টে সাবিহা বেগমের (ছদ্মনাম) বাড়ি কিনে নিতে চায় স্থানীয় প্রভাবশালী একটি মহল।
১৯ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ অপরাহ্ন
বিনা চিকিৎসায় মৃত্যু ও চট্টগ্রামের উন্নয়নের গল্প
চট্টগ্রাম শহর এখন উড়ালসড়কের নগরী। হাজারো কোটি টাকা ব্যয় করা হয়েছে এসব উড়ালসড়কের পেছনে। তিনটি উড়ালসড়কের পর শহরের বুকে পৌনে চার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে দীর্ঘ ১৭ কিলোমিটারের উড়ালসেতু। বিশেষজ্ঞরা বলছেন, এটা কাজে লাগবে মাত্র তিন হাজার মানুষের, যারা বিমানবন্দর আসা-যাওয়া করবেন।
২৭ জুন ২০২০, ১০:৩৫ পূর্বাহ্ন
হালদার বিপন্ন ডলফিন, দেখার কেউ নেই!
হালদা নদী রক্ষায় ঘোষণা আছে অসংখ্য। এ মুহূর্তে মনে পড়ছে কয়েকটি। যেমন: ২০১০ সালে মৎস্য শিকার বন্ধ করার ঘোষণা, নদী থেকে বালি উত্তোলন নিষিদ্ধ করার ঘোষণা, ২০১৮ সালে যান্ত্রিক নৌযান চলাচল বন্ধের ঘোষণা আর ২০১৯ সালে হালদাকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণার প্রতিশ্রুতি।
১০ মে ২০২০, ০৩:৪১ পূর্বাহ্ন