৫৭ লাখ টাকার ৪০ মিটার সেতু!
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কলাবাগান এলাকায় গাজীখালী নদীর উপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন সেতুটি গত বছর বর্ষায় পানির স্রোতে ভেঙে যায়। এতে বিচ্ছিন্ন হয়ে যায় সিংগাইর উপজেলা এবং ঢাকার ধামরাই উপজেলার সড়ক যোগাযোগ। ভোগান্তিতে পড়ে দুই উপজেলার লক্ষাধিক মানুষ।
২১ সেপ্টেম্বর ২০২১, ০২:০৩ অপরাহ্ন
হরিরামপুরে সিমেন্টের খুঁটির ওপর বাঁশের সাঁকোতে ঝুঁকিপূর্ণ চলাচল
মানিকগঞ্জের হরিরামপুরে সিমেন্টের খুঁটির ওপর বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন নদীর উত্তর পাড়ের সাত গ্রামের মানুষ। নদী পারাপারের বিকল্প পথ না থাকায় বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের।
২৪ আগস্ট ২০২১, ০৪:৪৩ অপরাহ্ন
পদ্মায় তীব্র স্রোতসহ নানা জটিলতায় ফেরি চলাচল
পদ্মার প্রবল স্রোত, নদীতে পানি বৃদ্ধির কারণে পন্টুন ও পন্টুনের রাস্তা মেরামত, পুরাতন ফেরিগুলির চলাচলের অক্ষমতাসহ নানা সমস্যায় জর্জরিত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল কার্যক্রম।
২৩ আগস্ট ২০২১, ০২:১৫ অপরাহ্ন
‘জমি বেইচা মুক্তিযোদ্ধাদের খাওয়াইলাম, আমি মুক্তিযোদ্ধা হইলাম না কেমনে?’
‘এক রাইতে ক্যাপ্টেন হালিম চৌধুরী আমাগো বাড়িতে আইসা কইলো, ভাবি খাইতে দেন। খাইতে দিলাম। খাওয়া-দাওয়া শেষে এক টিন মুড়ি আর মাছ ভাইজা দিতে কইলো, তাও দিলাম। যাওয়ার আগে কইলো, আপনার কাছে আরও একটা জিনিস চাই ভাবি। কী জিনিস জানতে চাইলে সে কইলো, আপনার ছেলেডারে। আমি কইলাম, স্বামী যহন আপনাগো সঙ্গে আছে, ছেলেডাও নিয়া যান। যুদ্ধ কইরা দেশ স্বাধীন করা চাই। সেই থেইক্যা, বাড়িতে আমি আর আমার দুই অবুঝ মেয়া নিয়াই থাকতাম।’
২১ আগস্ট ২০২১, ০৬:২৫ পূর্বাহ্ন
পদ্মার ভাঙন-ঝুঁকিতে হরিরামপুরের সরকারি-বেসরকারি স্থাপনাসহ শতাধিক বাড়িঘর
পদ্মা নদীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ শতাধিক বাড়িঘর। ইতোমধ্যেই নদীর তীর সংরক্ষণ বাঁধের কয়েকটি স্থানে ধস দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়াসহ স্থায়ী বাঁধ নির্মাণ না হলে অসংখ্য স্থাপনা ও বাড়িঘর নদীগর্ভে বিলীন হবে বলে জানান স্থানীয়রা।
১৮ আগস্ট ২০২১, ১০:৪২ পূর্বাহ্ন
মানিকগঞ্জের সড়ক-মহাসড়ক-বাজারে অবাধ চলাচল বেড়েছে
মানিকগঞ্জের করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৯ জন। যা জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এরপরেও মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়নি। জেলা শহরসহ বিভিন্ন এলাকার সড়কে মানুষের অবাধ চলাচল বেড়েছে।
৫ আগস্ট ২০২১, ০৩:১৩ অপরাহ্ন
কাভার্ড ভ্যানেও ফিরছে মানুষ!
চলমান লকডাউনের মধ্যে আগামীকাল রোববার থেকে পোশাক কারখানা খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তে শ্রমিকরা বাধ্য হয়েই ট্রাকে, পিকআপে, নসিমন, করিমন, মোটরসাইকেল, থ্রি-হুইলার, ট্রাক্টরে করে যে যেভাবে পারছেন কর্মস্থলে ছুটছেন। এমনকি কাভার্ড ভ্যানের ভেতরে দমবন্ধ হয়েই ফিরতে হচ্ছে অনেককে।
৩১ জুলাই ২০২১, ১১:১৬ পূর্বাহ্ন
পিকআপ-প্রাইভেট-মোটরসাইকেল-ভ্যানে ঢাকায় ফিরছেন মানুষ
মানিকগঞ্জের সড়ক-মহাসড়কে আজও ছিল ঢাকামুখী যাত্রী, ব্যক্তিগত ও ছোটগাড়ির চাপ। ঈদের ছুটিতে যারা গ্রামে গিয়েছিলেন তারা এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।
৩০ জুলাই ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ন
মানিকগঞ্জে করোনা হাসপাতালে শয্যা ১০০, রোগী ১৬৯
মানিকগঞ্জের একমাত্র কোভিড ডেডিকেটেড হাসপাতালে শয্যা রয়েছে মোট ১০০টি। এর বিপরীতে সেখানে ভর্তি রয়েছেন ১৬৯ জন রোগী। শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি থাকায় রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
২৬ জুলাই ২০২১, ০৯:০৭ পূর্বাহ্ন
মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ১৩৪ মামলা, জরিমানা ১ লাখ ২১ হাজার টাকা
করোনার সংক্রমণ রোধে দেশব্যাপী কঠোর লকডাউন চলাকালে মানিকগঞ্জে অকারণে ঘর থেকে বের হওয়ায় গত ২৪ ঘণ্টায় ১৩৪ মামলায় ১৩৪ জনকে ১ লাখ ২১ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে। সেসময় জেলায় ১৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
২৫ জুলাই ২০২১, ০৮:৫৬ পূর্বাহ্ন
মানিকগঞ্জে বন্ধ হচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন
মানিকগঞ্জে বন্ধ হচ্ছে না কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় প্রতি বছরই ভাঙনের মুখে পড়ছে ফসলি জমি, রাস্তা-ঘাট।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন
ঘিওর ডিঙি নৌকার হাটে নৌকা আছে, ক্রেতা নেই
মানিকগঞ্জের ঘিওরে নৌকার হাটে নানা আকারের নৌকা থাকলেও নেই ক্রেতাদের ভিড়। এবার পানি না বাড়ায় নৌকার চাহিদা বাড়েনি বলে জানিয়েছেন নৌকার কারিগরেরা।
১৪ জুলাই ২০২১, ০৩:১৮ অপরাহ্ন
মানিকগঞ্জে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা রোগী
মানিকগঞ্জে আশঙ্কাজনকভাবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী।
৩ জুলাই ২০২১, ০৫:৪৭ অপরাহ্ন
পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় তিন শতাধিক গাড়ি
আজ শনিবার ঈদের দিন বেলা ১২টায় সবশেষ খবর অনুযায়ী পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় আটকে আছে ছোট-বড় মিলে তিন শতাধিক গাড়ি।
১ আগস্ট ২০২০, ০৬:২৩ পূর্বাহ্ন
যাত্রাশিল্পী আবুল কালাম আজাদ ও ২ প্যাকেট খাদ্যদ্রব্য
ঘড়ির কাঁটায় ঠিক দুপুর ১টা। মানিকগঞ্জ প্রেসক্লাবের তিন তলায় নিউজ রুমে বসে কাজ করছিলাম। হঠাৎ তাঁর চোখে চোখ পড়তেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। মুখে মাস্ক পড়া ছিল, তবুও চিনলাম। নাম জানতাম না। তবে, বিভিন্ন সময় মানিকগঞ্জের বিভিন্নস্থানে গান গাইতে দেখেছি। গানের কণ্ঠ তার হেমন্ত মুখোপাধ্যায়ের মতো। গান শুনে মুগ্ধ হয়ে অনেকেই তাকে সাহায্য করেছেন। আমিও করেছি। থাক সে কথা।
১৬ এপ্রিল ২০২০, ১২:৩৭ অপরাহ্ন