টস হেরে ব্যাটিং পেল বাংলাদেশ, সাইফের অভিষেক

স্পোর্টস ডেস্ক

রাওয়ালপিন্ডির পেসার সহায়ক উইকেটে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে দিয়েছে পাকিস্তান। উইকেট আর পরিস্থিতি বিচার করে বাংলাদেশও একাদশে রেখেছে তিন পেসার। অনুমিতভাবেই অভিষেক হচ্ছে ওপেনার সাইফ হাসানের।

দেশ ছাড়ার আগেই বাংলাদেশের ব্যাটিং অর্ডার জানিয়ে গিয়েছিলেন কোচ রাসেল ডমিঙ্গো। তার কথা অনুযায়ী একাদশে সাইফ ছাড়াও এসেছেন নাজমুল হোসেন শান্ত। তিনি ব্যাট করবেন তিনে। মোহাম্মদ মিঠুন খেলবেন পাঁচে।

অনেকদিন পর তৃতীয় পেসার হিসেবে একাদশে ফিরেছেন রুবেল হোসেন। একমাত্র স্পিনার হিসেবে বাংলাদেশ খেলাচ্ছে তাইজুল ইসলামকে।

পাকিস্তানও একাদশে রাখেছে তিন পেসার। তাদের সঙ্গে আছেন লেগ স্পিনার ইয়াসির শাহ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ,লিটন দাস, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ, ইবাদত হোসেন,

পাকিস্তান একাদশ: শান মাসুদ, আবিদ আলি, আজহার আলি, বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহীন আফ্রিদি।