শওগাত আলী সাগর
স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ একটি খাত ‘অক্ষম’দের হাতে কেন?
করোনাভাইরাসের ভয়াল ছোবল দেশে দেশে স্বাস্থ্য ব্যবস্থার চিত্রটাকে যে নগ্ন করে দিয়েছে, এই কথাটা এখন প্রায় সবাই বলেন। চিকিৎসকদের প্রস্তুতিহীনতা, হাসপাতালের সক্ষমতা, চিকিৎসা সামগ্রীর অপ্রতুলতা- সব কিছু যেন এক ঝটকায় সবার সামনে ভেসে উঠেছে। চিকিৎসা খাতের এমন ভঙ্গুর চিত্র এর আগে সম্ভবত এভাবে প্রকাশ পায়নি।
২০ মে ২০২০, ০৯:১৯ পূর্বাহ্ন
‘কাজলের হাতের হাতকড়া তো দেখা যাচ্ছে, আপনার হাতেরটা দেখতে পান?’
সাংবাদিক শফিকুল ইসলাম কাজল নিখোঁজ হয়েছিলেন, নাকি তাঁকে নিখোঁজ করে রাখা হয়েছিলো— সেই প্রশ্নের মীমাংসা হয়নি। হওয়ার সুযোগও সম্ভবত আর নেই। কাজল গ্রেপ্তার হয়েছেন এবং তাকে পিছমোড়া করে হাতে হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। জাতিকে জানিয়ে দেওয়া হয়েছে— একজন ‘নিখোঁজ’ থাকা অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের সাংবাদিক কমিউনিটি অনেকটা নীরবেই সেটা মেনে নিয়েছেন।
৪ মে ২০২০, ০৭:১১ পূর্বাহ্ন
এটা হেলথ ইমার্জেন্সি, বন্যা বা ঘূর্ণিঝড় নয়
বিশ্বের প্রতিটি দেশেই এই সংকট মোকাবিলায় সরকারি উদ্যোগের একদম সামনের সারিতে আছেন চিকিৎসকরা। নেতৃত্বে যেমন আছেন, পরিকল্পনায় এবং সরাসরি হাসপাতালে চিকিৎসাতেও তারাই আছেন। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচানোর কাজটা কিন্তু তারাই করছেন।
১২ এপ্রিল ২০২০, ১২:১৫ অপরাহ্ন
লকডাউন? নাকি লুকআউট?
লেখক সাখাওয়াত টিপুর সঙ্গে আমি একমত হলাম। ‘কোয়ারেন্টিন’ শব্দটাকে মানুষ ভয় পায়। যে শব্দটা মানুষের মনে আতঙ্ক তৈরি করে, সেই শব্দ দিয়ে মানুষের সঙ্গে আপনি যোগাযোগ (কমিউনিকেট) করবেন কীভাবে? মানুষকে কোনো কিছুর জন্য উদ্বুদ্ধ করবেন কীভাবে?
২০ মার্চ ২০২০, ১১:২৭ পূর্বাহ্ন
প্রবাসীরা সবসময়ই ‘নবাবজাদা’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ঠিকই বলেছেন, ‘প্রবাসীরা দেশে আসলে নবাবজাদা হয়ে যান’। কেবল দেশে আসলেই নয়, প্রবাসীরা আসলে সবসময়ই নিজেদের নবাবজাদা মনে করেন। না, কথাটা ঠিক এ রকম না। প্রবাসীরা আসলে সবসময়ই নিজেকে ‘নবাব’ মানে ‘সম্রাট’ মনে করেন। আমি একজন প্রবাসী। আমি নিজেকে সম্রাট মনে করি, নবাব মনে করি। সেটা কেবল দেশে গেলেই নয়। বিদেশে থাকার সময়ও। সবসময়ই।
১৬ মার্চ ২০২০, ০৮:০১ পূর্বাহ্ন
বাংলাদেশি লুটেরাদের বিরুদ্ধে কানাডায় সামাজিক আন্দোলন
১. বাঙালি পাড়া হিসেবে খ্যাত ডেনফোর্থেই তার সঙ্গে সাক্ষাত। ঠিক কে যে পরিচয় করিয়ে দিয়েছিলেন- মনে করতে পারছি না। ‘উনি চাটগাঁইয়া’- এভাবেই পরিচয় করিয়ে দিয়েছিলেন কেউ একজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেই হিসেবে অনেকেই আমাকে চাটগাঁইয়াই ভাবেন।
২৮ জানুয়ারি ২০২০, ০৭:৩২ পূর্বাহ্ন