ভারতের সর্বকালের সব থেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী কে? এ প্রশ্নের উত্তর দিতে গেলে এবার নেহরু, ইন্দিরার পরে যে নামটি লিখতে হবে সেটি হলো নরেন্দ্র মোদি। রাজীব গান্ধী বিপুল ভোটে ১৯৮৪ সালে নির্বাচন জিতেছিলেন বটে কিন্তু বছর তিনেক যেতে না যেতেই তা তলানিতে ঠেকে ছিলো। উল্টো দিকে মোদির কাঁধে ভর দিয়ে বিজেপি ২০১৪ সালে, এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ১৯৮৪’র পর সেটিও একটি রেকর্ড, কারণ মাঝের সময়টি ধরে ছিলো মিলিজুলি (কোয়ালিশন) সরকার।
২৫ মে ২০১৯, ০৪:৫৪ পূর্বাহ্ন