শরিফুল হাসান
ধন্যবাদ জাপানিদের, আমন্ত্রণ বাংলাদেশে
দশ বছর আগের ঘটনা। টোকিও শহরের এক স্টেশনের কাছে হাতে ম্যাপ নিয়ে শ্রীলঙ্কার এক সাংবাদিক বন্ধুর সাথে একটা ঠিকানা খুঁজছি। কাছাকাছি এসেও খুঁজে না পেয়ে একে ওকে প্রশ্ন করছি। কিন্তু বোঝাতে পারছি না। এর মধ্যেই হঠাৎ কোথা থেকে যেনো উদয় হলেন মধ্যবয়সী এক ভদ্রমহিলা। কাছে এসে জানতে চাইলেন, কী খুঁজছো? গন্তব্য বলার পর তিনি অনেকটা হেঁটে পথ দেখিয়ে দিলেন। এরপর বললেন, তার খুব জরুরি কাজ আছে। যেতে হবে। এরপর তিনি প্রায় দৌড়াতে লাগলেন। প্রচণ্ড কাজের মধ্যেও বিদেশি বুঝতে পেরে তিনি যেভাবে সাহায্য করলেন তাতে ভালো লাগতে বাধ্য। নাম না জানা সেই জাপানিকে আজীবন ধন্যবাদ।
২৭ মে ২০১৯, ১০:৪৬ পূর্বাহ্ন
ইউরোপের স্বপ্নে করুণ সব মৃত্যু
আবারও ভীষণ মনখারাপ করা সেই খবর। আবারও লিবিয়া থেকে নৌকায় চড়ে ইউরোপযাত্রা। আবারও মৃত্যু। আবারও ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবেছে। এবার প্রাণ হারালেন অন্তত ৬৫ জন, যার অধিকাংশই বাংলাদেশি।
১২ মে ২০১৯, ০৮:৫৩ পূর্বাহ্ন