ছাত্রলীগ সভাপতির সঙ্গে ছাত্রদলের সংশ্লিষ্টতার অভিযোগ
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সঙ্গে ছাত্রদলের সংশ্লিষ্টতা আছে বলে অভিযোগ করেছেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ।
১৬ জানুয়ারি ২০২২, ১২:১১ অপরাহ্ন
ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, লেখক ভট্টাচার্যের মাথায় আঘাত
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আহত হয়েছেন। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
৪ জানুয়ারি ২০২২, ১০:৪৬ পূর্বাহ্ন
টাঙ্গাইলে শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ
বাসে অর্ধেক ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে টাঙ্গাইলে শিক্ষার্থীদের ডাকা কর্মসূচিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
২৭ নভেম্বর ২০২১, ০৯:৪৬ পূর্বাহ্ন
চমেক ছাত্র আকিবের শারীরিক অবস্থার উন্নতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়া এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিব এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন তার চিকিৎসক।
৩ নভেম্বর ২০২১, ০৪:৫১ অপরাহ্ন
ছাত্রলীগের কমিটিতে মন্দিরে হামলা, অস্ত্র-মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি
শয়ন আহমেদ শিখন একটি জুতার কারখানায় কারিগর হিসেবে কাজ করেন। ফারদিন তাহের রাহুল নাসিরনগরে মন্দির ভাঙচুর মামলার আসামি। ওবায়দুর রহমান বাবু মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি। রবিউল আলম রবিন অস্ত্র মামলায় কারাগারে ছিলেন। সাইফুল ইসলাম উজ্জ্বল রেলস্টেশনে চা বিক্রি করেন।
৩ নভেম্বর ২০২১, ০৭:০৫ পূর্বাহ্ন
চমেক: চাঁদাবাজি, সিন্ডিকেট ও আধিপত্য নিয়ে ছাত্রলীগের কোন্দল
চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের নিজেদের মধ্যে সংঘর্ষ কোনো বিচ্ছিন ঘটনা ছিল না। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকার দলীয় ছাত্র সংগঠনটির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল।
২ নভেম্বর ২০২১, ১১:২৯ পূর্বাহ্ন
ছাত্রলীগের সংঘর্ষে মাথায় চোট পাওয়া চমেক ছাত্র আকিব লাইফ সাপোর্টে
চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত মাহাদী জে আকিবকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মাথায় গুরুতর চোট পাওয়া এমবিবিএস ৬২তম ব্যাচের এই ছাত্র এখন চমেক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।
৩১ অক্টোবর ২০২১, ১১:০৪ পূর্বাহ্ন
সম্মেলন চাওয়ায় হাদীকে পেটালেন জয়-লেখকের অনুসারীরা
ছাত্রলীগের ৩০তম সম্মেলন দাবি করায় ক্ষুব্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নেতার উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে সংগঠনটিরই নেতাকর্মীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে।
৩০ অক্টোবর ২০২১, ০১:২৫ অপরাহ্ন
ছাত্রলীগের কমিটিতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী, সমালোচনার পর অব্যাহতি
ছাত্রলীগের উপজেলা কমিটিতে পদ পেয়েছেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী—এমন সংবাদে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। শেষ পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে ওই শিক্ষার্থীকে।
৬ অক্টোবর ২০২১, ০২:০৮ অপরাহ্ন
‘টাকা চাওয়ায়’ দোকানিকে মারধরের অভিযোগ ২ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
পাওনা টাকা চাওয়ায় নুরুজ্জামান নামে রাজধানীর পলাশী বাজারের এক মুরগি বিক্রেতার মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২ নেতার বিরুদ্ধে।
১৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৮ অপরাহ্ন
রাজশাহীতে শিক্ষার্থীদের অনশন কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজশাহীতে সাধারণ শিক্ষার্থীদের প্রতীকী অনশন কর্মসূচিতে ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৫ পূর্বাহ্ন
ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রদলের দাবি, তাদের পূর্বঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে তাদের কোনো নেতাকর্মীদের সম্পৃক্ততা নেই।
২৯ আগস্ট ২০২১, ০৬:১৩ পূর্বাহ্ন
ছাত্রলীগ-আনসার-পুলিশ সংঘর্ষে যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন ও অফিস প্রাঙ্গণ থেকে সিটি করপোরেশনের (বিসিসি) পোস্টার-ব্যানার সরানোকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতা-কর্মীদের আনসার ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে।
১৯ আগস্ট ২০২১, ০৪:২২ পূর্বাহ্ন
হল খোলার দাবির কর্মসূচিতে ছাত্রলীগ নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার দাবিতে আয়োজিত কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
৬ জুন ২০২১, ০২:০৯ অপরাহ্ন
ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব এ অভিযোগ করেছেন।
১ জুন ২০২১, ০৮:২১ পূর্বাহ্ন
জাবি’র ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ৩ ছাত্রসংগঠনের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি ফরমের মূল্য বৃদ্ধি ও বাছাই প্রক্রিয়াকে প্রশাসনের ‘অমানবিক’ ও ‘মুনাফালোভী’ মানসিকতা দাবি করে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা।
৩০ এপ্রিল ২০২১, ০৩:১৮ অপরাহ্ন