বরিশালে বিএনপির গণসমাবেশের জন্য প্রস্তুত বঙ্গবন্ধু উদ্যান

বিএনপির বিভাগীয় গণসমাবেশের জন্য প্রস্তুত বরিশালের বঙ্গবন্ধু উদ্যান। সেখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
৪ নভেম্বর ২০২২, ০৭:২৩ অপরাহ্ন

পটুয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের মোটরসাইকেল বহরে হামলার অভিযোগ

পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকায় পটুয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল বহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে দাবি করেছে জেলা বিএনপি।
৪ নভেম্বর ২০২২, ০৫:২৩ অপরাহ্ন

‘প্রধানমন্ত্রীর বক্তব্য প্রমাণ করেছে, তারা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন না’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে ফেরত পাঠানোর হুমকি দিয়ে চলমান আন্দোলনকে দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪ নভেম্বর ২০২২, ০২:৪২ অপরাহ্ন

‘সরকার নির্বাচন-নির্বাচন খেলবে, কিন্তু জনগণ ভোট দিতে পারবে না’

গণসংহতি আন্দোলনে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, 'এ দেশের জনতা যখন জেগে উঠবে, তখন এ সরকারের হম্বিতম্বি আর টিকবে না। সরকার জনগণকে হুমকি দিচ্ছে। তারা ভয় পেয়ে গেছে। কারণ তাদের পায়ের নিচে মাটি নেই।'
৪ নভেম্বর ২০২২, ০২:৩৭ অপরাহ্ন

ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।  
৪ নভেম্বর ২০২২, ০১:০৭ অপরাহ্ন

ফরিদপুরে রাজেন্দ্র কলেজ মাঠে সমাবেশ করতে চায় বিএনপি

ফরিদপুরে আগামী ১২ নভেম্বর বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রশাসন ও আওয়ামী লীগের সহযোগিতা চেয়েছে জেলা ও মহানগর বিএনপি।
৪ নভেম্বর ২০২২, ১০:৫১ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু উদ্যান যেন বিএনপি নেতা-কর্মীদের মিলনমেলা

ধর্মঘটে অভ্যন্তরীন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। চলছে না ৩ চাকার কোনো যানও। ভোলার সঙ্গে নৌ যোগাযোগও বন্ধ। তা সত্ত্বেও বরিশালে শনিবারের বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে ১ দিন আগেই শহরে পৌঁছানো বিএনপি নেতা-কর্মীদের পদচারনায় মুখর হয়ে উঠেছে সমাবেশের জন্য নির্ধারিত বঙ্গবন্ধু উদ্যান।
৪ নভেম্বর ২০২২, ০৯:৩০ পূর্বাহ্ন

৪১ ট্রলারে বরগুনা থেকে বরিশালে বিএনপি নেতা-কর্মীরা

ধর্মঘটে বাস বন্ধ থাকায় নৌপথে ৪১টি ট্রলারে চড়ে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী বিভাগীয় গণসমাবেশে যোগ দেওয়ার জন্য বরিশাল পৌঁছেছেন।
৪ নভেম্বর ২০২২, ০৭:৩১ পূর্বাহ্ন

জেলে যাব, পালানোর পথ খুঁজবো না: কাদের

পালানোর অভ্যাস বিএনপির, আওয়ামী লীগের কেউ পালিয়ে যায়নি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের জন্ম এ দেশে, আমরা এ দেশেই মরবো। জেলে যাব, পালানোর পথ খুঁজবো না।
৪ নভেম্বর ২০২২, ০৬:৪৯ পূর্বাহ্ন

সমাবেশে যেতে পথে পথে বাধার অভিযোগ পটুয়াখালীর বিএনপি নেতা-কর্মীর

আগামীকাল শনিবার বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্যেই পটুয়াখালী থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
৪ নভেম্বর ২০২২, ০৫:৫৪ পূর্বাহ্ন

সারাদেশ থেকে বরিশাল বিচ্ছিন্ন

আগামীকাল শনিবার বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্যেই সড়ক পথে বাস, থ্রি হুইলার ও মাইক্রোবাস এবং ভোলার সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ায় সারাদেশ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরিশাল।
৪ নভেম্বর ২০২২, ০৫:৫০ পূর্বাহ্ন

পিরোজপুরেও বাস বন্ধ, মানুষের চরম ভোগান্তি

বরিশাল বিভাগীয় বাস-মালিক শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘটে পিরোজপুরেও ২ দিনের বাস ধর্মঘট শুরু হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পিরোজপুর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী বাস যাত্রীরা। সবেচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে ঢাকাগামী যাত্রীদের।
৪ নভেম্বর ২০২২, ০৫:১৬ পূর্বাহ্ন

বিএনপির সমাবেশ: পিরোজপুর-ঝালকাঠির ৩৫ হাজার কর্মী যোগ দেওয়ার ঘোষণা

আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে পিরোজপুর ও ঝালকাঠি জেলা থেকে ৩৫ হাজার নেতাকর্মী যোগ দেবে বলে ঘোষণা দিয়েছেন এই দুই জেলার বিএনপি নেতারা। 
৩ নভেম্বর ২০২২, ০৮:০৬ অপরাহ্ন

বিএনপি নেতাকর্মীদের শ্লোগানে মাঝরাতে মুখর বঙ্গবন্ধু উদ্যান

বরগুনা, ভোলা, পটুয়াখালীসহ বরিশালের বিভিন্ন উপজেলা থেকে আসা বিএনপির হাজারো নেতাকর্মী অবস্থান নিয়েছেন বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে। এখানেই আগামী ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ।
৩ নভেম্বর ২০২২, ০৬:৪৪ অপরাহ্ন

‘বিএনপি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে’

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেছেন, সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপি যদি বাড়াবাড়ি করে, তবে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে।
৩ নভেম্বর ২০২২, ০১:২৪ অপরাহ্ন

বরিশালে ২ দিন আগেই জনসভাস্থলে বিএনপি নেতাকর্মী, পথে বাধার অভিযোগ

বরিশালে আগামী ৫ নভেম্বরের গণসমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে বিএনপির অনেক নেতাকর্মী জনসভাস্থলে পৌঁছেছেন।
৩ নভেম্বর ২০২২, ১২:০৮ অপরাহ্ন

এমপি বাহারের বিরুদ্ধে একক আধিপত্য বিস্তারের অভিযোগ

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ নভেম্বর। তবে সম্মেলন ঘিরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে বিবাদমান গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
৩ নভেম্বর ২০২২, ০৯:৫৩ পূর্বাহ্ন

‘রাজনৈতিক স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ইচ্ছা সরকারের নেই, দিচ্ছিও না’

রাজনৈতিক স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার কোনো রকম ইচ্ছা সরকারের নেই এবং বাধা দেওয়া হচ্ছেও না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
৩ নভেম্বর ২০২২, ০৯:৩৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু হত্যা-জেলহত্যা-২১ আগস্টের হত্যাকাণ্ড বিএনপিরই কাজ

বঙ্গবন্ধু হত্যা-জেলহত্যা-২১ আগস্টের হত্যাকাণ্ড বিএনপিরই কাজ বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৩ নভেম্বর ২০২২, ০৭:৩০ পূর্বাহ্ন

বরিশালে বিএনপির সমাবেশের আগে সক্রিয় আওয়ামী লীগ, উত্তেজনা

বিভিন্ন দাবিতে সারাদেশে বিভাগীয় গণসমাবেশের ধারাবাহিকতায় ৫ নভেম্বর বরিশালে বিএনপির সমাবেশের আগে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভাতৃপ্রতীম সংগঠনগুলো।
৩ নভেম্বর ২০২২, ০৬:৩৬ পূর্বাহ্ন