১২ কেজি এলপিজির দাম ৫৫ টাকা কমে ১৮৮৫

স্টার অনলাইন রিপোর্ট

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ৫৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকায় নির্ধারণ করা হয়েছে, যা এতদিন বিক্রি হতো ১ হাজার ৯৪০ টাকায়।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি।

মে মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়ানো হয়েছিল।

এর আগে গত ২ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়ানো হয়।

নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।