ঈদযাত্রা

এক দিনে যমুনা সেতু পার হয়েছে প্রায় ৪০ হাজার যানবাহন

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যমুনা সেতুতে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ।

আজ সোমবার সকালে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ১ দিনে সেতুটি দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, রোববার ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ২২ হাজার ১১২টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা।

সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে পার হয়েছে ১৭ হাজার ৮০৭টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।