২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে ১ শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। বাকিরা মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩৬।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
এর আগের দিন ৭ শিশু মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৭৯ জন।
হাম আক্রান্ত হয়ে শিশুটি ঢাকায় মারা গেছে। আর হামের উপসর্গে বরিশালে একজন, ঢাকায় ৫ জন, খুলনায় ১ জন, ময়মনসিংহে ১ জন, রাজশাহীতে ২ জন ও সিলেটে ১ জন মারা গেছে।
একই সময়ে ২৮৬টি নতুন নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে হামে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২০৮ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন ১ হাজার ২৩৮ শিশুর সংক্রমণ রেকর্ড করা হয়েছে।
এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৯৮ জনে।