নির্বাচনের ২ দিন আগে ড. ইউনূসকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার

এক বছর পাচ্ছেন এসএসএফের নিরাপত্তা।
স্টার অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার।

দায়িত্ব হস্তান্তরের দিন থেকে পরবর্তী এক বছর তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা-সুবিধা পাবেন।

গত ১০ ফেব্রুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত) মো. সাইফুল্লা পান্না স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।