দুপুরে ২ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। স্টার ফাইল ফটো
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন সাময়িকভাবে ২ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অনিবার্য কারনবশত আজ ২৬ ফেব্রুয়ারি দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে মেট্রো ট্রেন থামবে না।
সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।