তারেক রহমানের হাতে মন্ত্রিপরিষদ, সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়
নিজের হাতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন।
গতকাল মঙ্গলবার নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সই করা প্রজ্ঞাপনটিতে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সালাহউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন।