পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ভোটকেন্দ্রে ডামি ভোটারের লাইন

সিলেট নগরীর দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টায় ভোট দেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী এ কে আব্দুল মোমেন।
৭ জানুয়ারি ২০২৪, ০১:০৬ অপরাহ্ন

শেখ হাসিনা প্রমাণ করেছেন কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের পার্টির প্রধান জাতীর পিতার কন্যা শেখ হাসিনা প্রমাণ করে দেখিয়েছেন, সরকার প্রধান হয়েও স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সংবিধানের বিধান অনুযায়ী কীভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়, আর সকলে তা প্রত্যক্ষ পর্যবেক্ষণ করেছেন।
৭ জানুয়ারি ২০২৪, ০১:০৪ অপরাহ্ন

ফেনীতে প্রিসাইডিং কর্মকর্তাকে মারতে গেলেন স্বতন্ত্র প্রার্থী

‘এরে কোলোজ করেন। সে বলতেছে, এটা (জাল ভোট দেওয়া) উপরের নির্দেশ।’
৭ জানুয়ারি ২০২৪, ০১:০৪ অপরাহ্ন

‘নির্বাচনের মতো নির্বাচন হইলে ভোট দিতাম’

‘কিসের ভোট? এত আয়োজন তো ব্যর্থ হয়ে গেল।’
৭ জানুয়ারি ২০২৪, ০১:০২ অপরাহ্ন

নির্বাচন নিয়ে সন্তুষ্ট ওআইসি, রাশিয়া, ফিলিস্তিন ও গাম্বিয়ার পর্যবেক্ষকরা

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন ওআইসি, রাশিয়া, ফিলিস্তিন ও গাম্বিয়ার পর্যবেক্ষকরা।
৭ জানুয়ারি ২০২৪, ১২:০৩ অপরাহ্ন

ফরিদপুর ৩ আসনে সারাদিনের ভোটের চিত্র

ফরিদপুর সদর উপজেলার এ আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের জেলা কমিটির উপদেষ্টা এ কে আজাদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা।
৭ জানুয়ারি ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

জাল ভোটে সহায়তার অভিযোগে নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত মোজাম্মেল হক রিপন (৪৮) কোনাবাড়ী থানার আমবাগ গ্রামের বাসিন্দা।
৭ জানুয়ারি ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন

প্রিসাইডিং কর্মকর্তার মুখে কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার বর্ণনা

‘আমি প্রশাসনকে জানানোর ৪৫ মিনিট পর ফোর্স পাঠানো হয়। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি, আমাকে বাঁচান।’
৭ জানুয়ারি ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন

চন্দনাইশে ভোটকেন্দ্র দখল করতে গিয়ে সংঘর্ষ, র‍্যাবের লাঠিচার্জ

ভোট গ্রহণের শেষ মুহূর্তে কেন্দ্র দখল করতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দোহাজারীর জামির জুড়ি এলাকায় সংঘর্ষে জড়িয়েছেন নৌকা প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এই ঘটনায় তিন জন আহত হয়েছে।
৭ জানুয়ারি ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন

কেন্দ্রীয় আ. লীগ নেতার ভাইয়ের নেতৃত্বে রুহুল আমিন হাওলাদারের ওপর হামলা

পটুয়াখালী-১ আসনের কচাবুনিয়া ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদার (লাঙ্গল)।
৭ জানুয়ারি ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ব্যালট বাক্সে আগুন, হামলায় দুই আনসার সদস্য আহত

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫ রাউন্ড গুলি করেন।
৭ জানুয়ারি ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

বাঁশখালীতে ভোটকেন্দ্রে ২ ঘণ্টা অবরুদ্ধ এমপি মোস্তাফিজ, গাড়ি ভাঙচুর

অবরুদ্ধের প্রায় দুই ঘণ্টা পর বিকেল পৌনে ৫টার দিকে পুলিশের সহযোগিতায় তার সমর্থকরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
৭ জানুয়ারি ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

বরগুনা-১: মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ, দুই প্রার্থীর এজেন্টকে একবছরের কারাদণ্ড

ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করায় বরগুনা-১ (আমতলী, তালতলী ও বরগুনা সদর) আসনে দুই প্রার্থীর এজেন্টকে একবছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৭ জানুয়ারি ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে ২ যুবক আটক

আটক দুজন হলেন মো. বাবলা ও হারুনুর রশিদ।
৭ জানুয়ারি ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ভোটকেন্দ্র ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সরব উপস্থিতি এবং ভোটারদের স্বল্প উপস্থিতির মধ্যদিয়ে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
৭ জানুয়ারি ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

সেই এমপি মোস্তাফিজের প্রার্থিতা বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
৭ জানুয়ারি ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

ভোটার উপস্থিতি কম, কেন্দ্রের পাশে আ. লীগ নেতার ভোজের আয়োজন

জানা গেছে, ভাত-খিচুড়িসহ কমপক্ষে চার হাজার মানুষের খাবারের  আয়োজন করা হয়েছে।
৭ জানুয়ারি ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

চাঁদপুর-৪: নৌকা-ঈগল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের মুন্সীরহাট এলাকায় নৌকার সমর্থকদের উপস্থিতিতে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 
৭ জানুয়ারি ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

গোপন বুথে ভোটারের সঙ্গে প্রার্থীর এজেন্ট

সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ওই নারীকে নিষেধ করার পরও জোর করে তিনি গোপন বুথে ঢুকে গেছেন।
৭ জানুয়ারি ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে: সিইসি

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত এটাই নির্ভরযোগ্য তথ্য। পরে সব তথ্য যোগ হলে এই তথ্য বাড়তে বা কমতে পারে। 
৭ জানুয়ারি ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন