‘পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারায় খুব কষ্ট পেয়েছি’

আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের অনেক ভোটার। অনেকে সারাদিন অপেক্ষার পর ভোট না দিয়ে ফিরে গেছেন। 
১৫ জুন ২০২২, ১২:০২ অপরাহ্ন

নৌকা সমর্থকের বিরুদ্ধে ভোটারদের ভয়-ভীতি দেখানোর অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার তেউটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের এক সমর্থকের বিরুদ্ধে ভোটারদের ভয়-ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী মামুন বেপারি।
১৫ জুন ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ন

বাঁশখালীতে ২ ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ১ ঘণ্টা ভোট স্থগিত

বাঁশখালীর সরল ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের বাইরে দুই সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই ভোটকেন্দ্রে এক ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত করা হয়।
১৫ জুন ২০২২, ১০:৫৩ পূর্বাহ্ন

বহিরাগত আ. লীগ নেতাকে কেন্দ্রে প্রবেশে সহায়তা, র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার

ঢাকার ধামরাইয়ে ইউপি নির্বাচন চলাকালে অনৈতিকভাবে বহিরাগত আওয়ামী লীগ নেতাকে ভোটকেন্দ্রে প্রবেশ করানোর দায়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
১৫ জুন ২০২২, ০৯:০৬ পূর্বাহ্ন

ভোটারদের ‘অদক্ষতায়’ ধীরে ভোটগ্রহণ বাঁশখালীতে!

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধীরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন বিভিন্ন কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তারা। ইভিএম মেশিনে আঙ্গুলের ছাপ না মেলা এবং ঠিক মত বাটন চাপতে না পারায় এই সমস্যা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন তারা।
১৫ জুন ২০২২, ০৭:৩৯ পূর্বাহ্ন

১৩১ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

দেশের বিভিন্ন উপজেলায় ১৩১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
১৫ জুন ২০২২, ০৬:০৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ভোটারদের হুমকি দেওয়া সেই আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলের মধুপুরে ভোটারদের হুমকি দিয়ে ‘যারা নৌকা মার্কায় ভোট দিবেন তারাই কেন্দ্রে আসবেন’ বক্তব্য দেওয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
১৪ জুন ২০২২, ০৩:২০ অপরাহ্ন

মানুষ পরিবর্তন চায়: মেয়রপ্রার্থী রিফাত

ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত বলেছেন, কুমিল্লা শহরের মানুষ পরিবর্তন চায়।
১৪ জুন ২০২২, ০৮:০১ পূর্বাহ্ন

সবার চোখ কুমিল্লা ও নির্বাচন কমিশনের দিকে

কুমিল্লা সিটি নির্বাচনে নির্বাচনী প্রচারণার সময় শেষ হয়েছে গতকাল সোমবার মধ্যরাতে। ভোটারদের আকৃষ্ট করতে নিজেদের সর্বোচ্চটাই দিয়েছেন প্রার্থীরা।
১৪ জুন ২০২২, ০৫:৪৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ভোটারদের হুমকি দেওয়া আ. লীগ নেতার বিরুদ্ধে মামলার নির্দেশ, নির্বাচন স্থগিত

টাঙ্গাইলের মধুপুরের অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে  ‘যারা নৌকা মার্কায় ভোট দিবেন তারাই কেন্দ্রে আসবেন’ বক্তব্য দেওয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিকের মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ জুন ২০২২, ০১:৩০ অপরাহ্ন

‘আচরণবিধি লঙ্ঘনের শাস্তি প্রদানে নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা আছে’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশন আওয়ামী লীগের কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে এলাকা ছাড়তে দুই দফা চিঠি দিয়েও তাকে এলাকাছাড়া করতে পারেনি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সংসদ সদস্য নির্দেশ না মানলে তাদের ‘কিছুই করার নেই’।
১৩ জুন ২০২২, ০৮:৪৮ পূর্বাহ্ন

‘ব্যবসা না করেও কুসিক মেয়র মনিরুলের আয় বেড়েছে ৮৭ শতাংশ’

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সদ্য সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কুর মূল পেশা ব্যবসায় হলেও এবারের নির্বাচনের হলফনামায় তিনি বলেছেন, দুই মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করায় ব্যবসায়ের যাবতীয় কার্যক্রম স্থগিত ছিল। তবে, এরপরও তার বাৎসরিক আয় বেড়েছে প্রায় ৮৭ শতাংশ।
১৩ জুন ২০২২, ০৮:০৪ পূর্বাহ্ন

চিঠির পরেও এমপি এলাকা না ছাড়ায় সম্মান গেল কার, প্রশ্ন নির্বাচন কমিশনারের

নির্বাচন কমিশনের চিঠির আদেশ না মেনে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার এখনো এলাকা ত্যাগ না করা করায় নির্বাচন কমিশন বলেছেন, ‘কমিশনের চিঠির আদেশ না মানায় সম্মান গেল কার?’
১৩ জুন ২০২২, ০৭:১৩ পূর্বাহ্ন

চিঠি দিয়েছি, সংসদ সদস্য যদি না মানেন আমাদের কিছু করার থাকে না: সিইসি

কুমিল্লা সিটি নির্বাচনে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কাউকে অনুরোধ করার পর জোর করার ক্ষমতা ইসির নেই।
১২ জুন ২০২২, ০২:৪৯ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচন হলে ভোটে পরাজিত হলেও মেনে নেব: সাক্কু

কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠু হলে ভোটে পরাজিত হলেও মেনে নেবেন বলে জানিয়েছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী ও দুই বারের নির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু।
১২ জুন ২০২২, ১১:২১ পূর্বাহ্ন

‘সন্ধ্যার পর ভোট গণনা শুরু হলে জিন, ভূত যা কিছু আছে সব দেখা যায়’

নির্বাচন কমিশনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের সংলাপ হয়েছে আজ রোববার। সংলাপে অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা এবং সেই আলোকে আগামী নির্বাচনে করণীয় সম্পর্কে নিজেদের মতামত দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা।
১২ জুন ২০২২, ০৯:৫৮ পূর্বাহ্ন

‘বিশ্বমানের নির্বাচন করতে হলে একটি নিরপেক্ষ সরকার দরকার’

বাংলাদেশে বিশ্বমানের নির্বাচন করতে হলে একটি নিরপেক্ষ সরকার দরকার বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
১২ জুন ২০২২, ০৮:২৭ পূর্বাহ্ন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, পাবনার সংসদ সদস্য গোলাম ফারুককে সতর্কতা

আসন্ন পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সকে সতর্ক করে নোটিশ পাঠিয়েছেন রিটার্নিং অফিসার কায়সার আলম। নোটিশে এই সংসদ সদস্যকে নির্বাচনের সময় এলাকায় না যাওয়ার অনুরোধ করা হয়েছে।
১১ জুন ২০২২, ০১:০৫ অপরাহ্ন

‘যারা নৌকা মার্কায় ভোট দিবেন তারাই কেন্দ্রে আসবেন’

টাঙ্গাইলের মধুপু‌রের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে- তিনি আসন্ন অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভায় বলেছেন, 'যারা নৌকা মার্কায় ভোট দিবেন তারাই কেন্দ্রে আসবেন।'
১০ জুন ২০২২, ০৭:০৯ অপরাহ্ন

কুমিল্লার আ. লীগ নেতাদের নৌকার পক্ষে কাজ করার আহ্বান

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের হয়ে জেলার নেতা-কর্মীদের নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় আ. লীগ নেতারা। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ঢাকায় ডেকে এ আহ্বান জানানো হয়।
১০ জুন ২০২২, ০৪:৫১ অপরাহ্ন