শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
রংপুরের মিঠাপুকুরে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৬ ডিসেম্বর ২০২১, ০৩:৩৪ অপরাহ্ন
কক্সবাজারে পর্যটক ধর্ষণ: গ্রেপ্তার আরও ৩
কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে বেড়াতে যাওয়া এক নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে টুরিস্ট পুলিশ। তবে, তারা কেউ এই মামলার এজাহারভুক্ত আসামি নন।
২৬ ডিসেম্বর ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন
লঞ্চে আগুন: ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ও দগ্ধ ব্যক্তির স্বজনদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
২৬ ডিসেম্বর ২০২১, ০৮:২৬ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় আ. লীগ নেতা হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড
ব্রাহ্মণবাড়িয়া জগৎ বাজারের ব্যবসায়ী ও নাটাই দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক হত্যা মামলায় ১৩ আসামিকে মৃত্যুদণ্ড ও ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড আদালত।
২৬ ডিসেম্বর ২০২১, ০৭:০৯ পূর্বাহ্ন
২৪ জানুয়ারির মধ্যে সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। আজ রোববার ঢাকার একটি আদালত মামলাটির তদন্তকারী সংস্থা র্যাবকে আগামী বছরের ২৪ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন।
২৬ ডিসেম্বর ২০২১, ০৫:২২ পূর্বাহ্ন
মহুয়া হাজংয়ের মামলা নেওয়া না নেওয়া ও ‘প্রভাবশালী’ প্রসঙ্গ
রাজধানীর বিমানবন্দর সড়কের চেয়ারম্যান বাড়ি এলাকায় বিচারপতির ছেলে সাইফ হাসানের গাড়ির ধাক্কায় এক পা হারান ট্রাফিক পুলিশের সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জন হাজং। ঘটনার ১৪ দিন পর অভিযুক্তের পরিচয় জানা সত্ত্বেও ‘অজ্ঞাতনামা’ ৩ জনের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ।
২৫ ডিসেম্বর ২০২১, ০৫:৪৬ অপরাহ্ন
ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: ৩ দফা রিমান্ড শেষে কারাগারে স্বামী ইফতেখার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী ইফতেখারকে ৩ দফা রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
২৫ ডিসেম্বর ২০২১, ০৪:৩৬ অপরাহ্ন
কক্সবাজারে পর্যটক ধর্ষণ: আসামি রিয়াজ উদ্দীন ৪ দিনের রিমান্ডে
কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে বেড়াতে যাওয়া এক নারীকে 'সংঘবদ্ধ ধর্ষণের' ঘটনায় গ্রেপ্তার এজাহারভুক্ত আসামি রিয়াজ উদ্দীন ছোটনকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২৫ ডিসেম্বর ২০২১, ০২:৩৬ অপরাহ্ন
নারীর চরিত্র হনন ও মামলা দুর্বলের হাতিয়ার ‘পূর্ব পরিচিত’
কক্সবাজারে ধর্ষণের ঘটনায় পুলিশ বলছে অভিযুক্তরা বেড়াতে যাওয়া সেই নারীর ‘পূর্ব পরিচিত’। এর আগেও রেইনট্রি হোটেলে ধর্ষণ, কলাবাগানে ‘ও’ লেভেলের শিক্ষার্থী ধর্ষণসহ বেশ কয়েকটি ঘটনায় পুলিশের পক্ষ থেকে বলা হয় অভিযুক্তরা ‘পূর্ব পরিচিতি’।
২৫ ডিসেম্বর ২০২১, ১০:৩০ পূর্বাহ্ন
লালমনিরহাটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার
লালমনিরহাট সদর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মহেন্দ্রনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৫ ডিসেম্বর ২০২১, ০৪:১৩ পূর্বাহ্ন
যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
যশোরের দর উপজেলার রূপদিয়া বাজার থেকে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৫ ডিসেম্বর ২০২১, ০৩:০০ পূর্বাহ্ন
আনসার আল ইসলাম: পরবর্তী লক্ষ্য নাস্তিক, হিন্দুত্ববাদ ও বিদেশি মিশন
এই মুহূর্তে দেশের ভেতরে কোনো হামলা চালানোর পরিকল্পনা না থাকলেও গোপনে সদস্য নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম।
২৪ ডিসেম্বর ২০২১, ১০:০০ পূর্বাহ্ন
টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুরে এগারো বছর বয়সী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
২৪ ডিসেম্বর ২০২১, ০৯:৩৯ পূর্বাহ্ন
ওয়ারীতে বৃদ্ধকে চাপা দেওয়া ময়লার গাড়ির চালক গ্রেপ্তার
রাজধানীর ওয়ারীতে ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের নিহত হওয়ার ঘটনায় গাড়িটির চালককে গ্রেপ্তার করেছে র্যাব।
২৩ ডিসেম্বর ২০২১, ০৬:২৬ অপরাহ্ন
মানিকগঞ্জে ডাকাতি মামলার আসামির মরদেহ উদ্ধার
মানিকগঞ্জর সিঙ্গাইরে আব্দুল মান্নান (৫০) নামের এক ব্যক্তির চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে মান্নান ডাকাতি ও চুরির একাধিক মামলার আসামি।
২৩ ডিসেম্বর ২০২১, ০১:২৩ অপরাহ্ন
বান্দরবানে ২ সন্তানকে আটকে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ
বান্দরবানের লামা উপজেলায় ২ শিশুকে ঘরে আটকে রেখে অন্তঃসত্ত্বা এক নারীকে ঘরের বাইরে বেঁধে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।
২৩ ডিসেম্বর ২০২১, ০৯:২০ পূর্বাহ্ন
কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে পর্যটক নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’
কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে বেড়াতে যাওয়া এক নারীকে 'সংঘবদ্ধ ধর্ষণের' অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি আবাসিক হোটেলের ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র্যাব।
২৩ ডিসেম্বর ২০২১, ০৮:৩৩ পূর্বাহ্ন
নিরাপদ সড়ক আন্দোলন: বিএনপি নেতা আমীর খসরুর বিরুদ্ধে অভিযোগপত্র
নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
২৩ ডিসেম্বর ২০২১, ০৬:৫৭ পূর্বাহ্ন
দেওয়ানগঞ্জের সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তার
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেপ্তারে রাজধানীর উত্তরায় 'হোটেল ডি মেরিডিয়ান' থেকে গ্রপ্তার করেছে র্যাব।
২৩ ডিসেম্বর ২০২১, ০৪:৩৬ পূর্বাহ্ন
সাবেক দেওয়ানগঞ্জ পৌর মেয়রকে গ্রেপ্তারে ‘ডি মেরিডিয়ান’ ঘিরে রেখেছে র্যাব
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেপ্তারে রাজধানীর উত্তরায় ‘হোটেল ডি মেরিডিয়ান’ ঘিরে রেখেছে র্যাব।
২৩ ডিসেম্বর ২০২১, ০৩:৫৪ পূর্বাহ্ন