নাটোরে মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার, স্বামী আটক

নাটোর সদর উপজেলার উত্তর চৌকিরপার এলাকায় বসতঘর থেকে মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
২৩ জানুয়ারি ২০২২, ১০:২৯ পূর্বাহ্ন

গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির হতে হবে না

গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সশরীরে আদালতে হাজির হতে হবে না। আজ রোববার ঢাকার স্পেশাল জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ আলী হোসেন আসামিপক্ষের আবেদন আমলে নিয়ে এ আদেশ দেন।
২৩ জানুয়ারি ২০২২, ০৮:০৬ পূর্বাহ্ন

ট্রান্সজেন্ডার বিউটি ব্লগারকে হত্যাচেষ্টা: ৩ আসামি গ্রেপ্তার

ট্রান্সজেন্ডার নারী বিউটি ব্লগার সাদ মুআ কে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ইশতিয়াক আমিন ফুয়াদ ও সহযোগী নারী আরজেসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
২৩ জানুয়ারি ২০২২, ০৬:৩৩ পূর্বাহ্ন

স্থায়ী জামিন পেলেন স্বাস্থ্যের সাবেক মহাপরিচালক আবুল কালাম

রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ জামিন মঞ্জুর করে আদেশ দেন।
২৩ জানুয়ারি ২০২২, ০৬:২৮ পূর্বাহ্ন

আরও ২ সপ্তাহ জাপানি মায়ের সঙ্গে থাকবে ২ শিশু: সুপ্রিম কোর্ট

নাকানো জেসমনি মালিকা (১১) ও নাকানো লায়লা লিনা (৯) আরও ২ সপ্তাহ তাদের মা জাপানি নাগরিক এরিকো নাকানোর কাছে থাকবে বলে নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট।
২৩ জানুয়ারি ২০২২, ০৪:২৮ পূর্বাহ্ন

১ মাসে প্রায় ১৬ কেজি আইস জব্দ কক্সবাজারে

কক্সবাজারের বিভিন্ন এলাকায় অতি আসক্তি সৃষ্টিকারী মাদক আইস বা ক্রিস্টাল মেথ জব্দের ঘটনা ঘটেই চলেছে। গত ১ মাসে জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ১৬ কেজি আইস জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
২২ জানুয়ারি ২০২২, ০২:৪১ অপরাহ্ন

কারারক্ষীদের সহায়তায় জেলে বসে জঙ্গি কার্যক্রম

কারাবন্দী জঙ্গিদের কার্যক্রমে সাময়িক ছেদ পড়লেও কিছু কারারক্ষীর সহায়তায় তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
২২ জানুয়ারি ২০২২, ১১:৩৯ পূর্বাহ্ন

উপজেলা ভাইস চেয়ারম্যানসহ নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস এবং প্রশ্নের উত্তর সরবরাহকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
২২ জানুয়ারি ২০২২, ০৭:৪৪ পূর্বাহ্ন

গ্রাম্য সালিশে বেদে সম্প্রদায়ের ৯ যুবককে জুতাপেটা, ২ লাখ টাকা জরিমানা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের মৌছামান্দ্রা গ্রামের বেদে সম্প্রদায়ের ৯ যুবককে জুতাপেটা এবং ২ লাখ টাকা জরিমানা করার অভিযোগ পাওয়া গেছে।
২১ জানুয়ারি ২০২২, ০৩:০৯ অপরাহ্ন

১৬৪ ধারায় জবানবন্দি: শিমু হত্যার দায় স্বীকার স্বামী নোবেল ও বন্ধু ফরহাদের

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার স্বামী শাখাওয়াত আলীম নোবেল ও স্বামীর বন্ধু এস এম ওয়াই আব্দুল্লাহ ফরহাদ।  
২১ জানুয়ারি ২০২২, ১২:১০ অপরাহ্ন

নোয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

দীর্ঘদিন পলাতক থাকার পর নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি আব্দুর রশিদকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।
২১ জানুয়ারি ২০২২, ১১:৩২ পূর্বাহ্ন

পচা চাল মজুদ: রৌমারী খাদ্যগুদাম কর্মকর্তা মোর্শেদ আলম বরখাস্ত

সরকারি খাদ্যগুদামে মানসম্পন্ন চালের পরিবর্তে ঘুষের বিনিময়ে পচা চাল মজুদের অপরাধ প্রমাণিত হওয়ায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোর্শেদ আলমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
২১ জানুয়ারি ২০২২, ০৫:২০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ১৫ কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গার নাইমুড়ী রুয়াপারা সম্মিলিত কবরস্থান থেকে কবর খুঁড়ে কঙ্কাল চুরির খবর পাওয়া গেছে। গ্রামবাসীর দাবি, ১৫টির মতো পুরনো কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে।
২০ জানুয়ারি ২০২২, ০৩:৪৫ অপরাহ্ন

জমি নিয়ে বিরোধ, ভাই হত্যা মামলায় ভাইয়ের মৃত্যুদণ্ড

জমি সংক্রান্ত বিরোধের জেরে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল গ্রামের শাইজুদ্দিনকে হত্যার দায়ে তার ভাই ছাহের উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ১০ হাজার টাকার অর্থদণ্ডও দেওয়া হয়েছে তাকে।
২০ জানুয়ারি ২০২২, ০২:৫৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর বক্তব্য প্রচারের দায়ে ৭ বছরের কারাদণ্ড

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর বক্তব্য প্রচারের দায়ে রাশেদ তালুকদার (৩৪) নামে এক ব্যক্তিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আশ সামস জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন।
২০ জানুয়ারি ২০২২, ০২:০৬ অপরাহ্ন

টেন্ডার বাক্স থেকে শিডিউল ছিনতাই, ছাত্রলীগ নেতাকে পদ থেকে অব্যাহতি

চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ঢুকে টেন্ডার বাক্স থেকে শিডিউল ছিনতাইয়ের ঘটনায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক আল আমিন ফরাজীকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা কমিটি।
২০ জানুয়ারি ২০২২, ০১:০১ অপরাহ্ন

ইভ্যালির মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন পেলেন তাহসান

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন অভিনেতা ও সংগীত শিল্পী তাহসান খান। আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
২০ জানুয়ারি ২০২২, ১০:১০ পূর্বাহ্ন

শিমু হত্যা: পাওয়া যাচ্ছে না ১৪ মিনিটের সিসিটিভি ফুটেজ

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ডের ঘটনায় শিমু ও তার স্বামী সাখাওয়াত আলী নোবেলের গ্রিন রোডের বাসার সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখেছে পুলিশ। তবে রোববার সকাল ১০টা ৩ মিনিট থেকে ১০টা ১৭ মিনিট পর্যন্ত ১৪ মিনিটের ফুটেজ পাওয়া যায়নি।
২০ জানুয়ারি ২০২২, ০৯:৫৬ পূর্বাহ্ন

উখিয়ায় ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে এপিবিএন।
২০ জানুয়ারি ২০২২, ০৯:২৮ পূর্বাহ্ন

বড়পুকুরিয়া: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ৬ মার্চ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ৬ মার্চ নির্ধারণ করেছেন আদালত।
২০ জানুয়ারি ২০২২, ০৮:৩৮ পূর্বাহ্ন