এনএসইউর ট্রাস্টি বোর্ডের প্রধানসহ ৬ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
প্রায় ৩০৪ কোটি টাকার অর্থপাচার মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন আজিম উদ্দিন আহমেদসহ ৬ জনের বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
২৪ মে ২০২২, ০৪:২১ অপরাহ্ন
পুলিশ আমার কাছে খুনিদের নাম জানতে চায়: অংকনের বাবা
ছুরিকাহত হয়ে ৪৩ দিন পর হাসপাতালে মারা যাওয়া মুন্সিগঞ্জে স্কুলশিক্ষার্থী অংকন দত্তের হত্যাকারীদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। সন্তানের হত্যাকারীদের ব্যাপারে বাবা নির্মল দত্ত বলছেন, পুলিশ আমার কাছে খুনিদের নাম জানতে চাইছে। আমাকে যদি খুনিদের খুঁজে বের করতে হয় তাহলে পুলিশ কী করে?
২৪ মে ২০২২, ১১:১০ পূর্বাহ্ন
খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার শুনানি ৫ জুলাই পর্যন্ত মুলতবি
নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে শুনানি ৫ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন ঢাকার একটি আদালত।
২৪ মে ২০২২, ০৭:১৭ পূর্বাহ্ন
আদালতে সম্রাটের আত্মসমর্পণ, জামিন আবেদন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন।
২৪ মে ২০২২, ০৬:৪৮ পূর্বাহ্ন
কুমিল্লায় অগ্নিসংযোগ মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন
কুমিল্লায় অগ্নিসংযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।
২৪ মে ২০২২, ০৬:৪৫ পূর্বাহ্ন
সুপ্রিম কোর্টে হাজী সেলিমের আপিল, জামিন আবেদন
দুর্নীতির মামলায় হাইকোর্ট বিভাগের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিম।
২৪ মে ২০২২, ০৪:৪৫ পূর্বাহ্ন
নরসিংদীতে নারীকে হেনস্তা: গ্রেপ্তারকৃত যুবক ৩ দিনের রিমান্ডে
নরসিংদীতে পোশাক নিয়ে নারীকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি ইসমাইল মিয়াকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
২৩ মে ২০২২, ০৬:৪৪ অপরাহ্ন
ত্বকী হত্যা: আজও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি র্যাব
নারায়ণগঞ্জের স্কুলশিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় জামিনে থাকা ৫ আসামি সোমবার আদালতে হাজিরা দিয়েছেন। কিন্তু আজকের শুনানিতেও মামলার তদন্তকারী সংস্থা র্যাব আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি।
২৩ মে ২০২২, ০৪:৩৭ অপরাহ্ন
ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে দায়ের করা ১১০টি মামলার সবগুলো সংশ্লিষ্ট আদালত থেকে প্রত্যাহার করে নিয়েছেন গ্রামীণ টেলিকমের কর্মকর্তা-কর্মচারীরা।
২৩ মে ২০২২, ০৩:২৭ অপরাহ্ন
সম্রাটের জামিন বাতিলের আদেশ স্থগিত হয়নি, ৩০ মে শুনানি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেননি সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি।
২৩ মে ২০২২, ০১:৪২ অপরাহ্ন
অর্থপাচার মামলা: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৪ ট্রাস্টিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
৩০৪ কোটি টাকা মানি লন্ডারিং মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের ৪ সদস্যকে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
২৩ মে ২০২২, ১২:২৫ অপরাহ্ন
কারাগারে পাঠানোর পরদিনই হাজী সেলিম হাসপাতালে
দুর্নীতির মামলায় কারাগারে পাঠানোর এক দিন পর ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৩ মে ২০২২, ০৯:৫৩ পূর্বাহ্ন
মানিকগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কিশোরীকে ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
২৩ মে ২০২২, ০৯:৪০ পূর্বাহ্ন
ই-কমার্সে আর্থিক কেলেঙ্কারি: দায়ীদের খুঁজে করার নির্দেশ হাইকোর্টের
ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে আর্থিক কেলেঙ্কারির জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে এসব প্রতিষ্ঠান থেকে কত টাকা পাচার হয়েছে তা যাচাই করে দেখতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২৩ মে ২০২২, ০৯:৪০ পূর্বাহ্ন
মানিকগঞ্জে ১১৫ লিটার সয়াবিন তেল উদ্ধার, ৫০ হাজার টাকা জরিমানা
মানিকগঞ্জে সয়াবিন তেলের অবৈধ মজুদ ও বেশি মূল্যে বিক্রয়ের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া করা হয়েছে।
২৩ মে ২০২২, ০৯:১৮ পূর্বাহ্ন
ওসি প্রদীপের স্ত্রী চুমকির আদালতে আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর
দুর্নীতির মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ আদালতে আত্মসমর্পণ করেছেন।
২৩ মে ২০২২, ০৭:৪০ পূর্বাহ্ন
ছেলের মা ও মামার ছুরিকাঘাতে প্রাণ গেল শ্বশুরের, আটক ৪
ময়মনসিংহে বিয়ে নিয়ে ২ পরিবারের দ্বন্দ্বে ছেলের মা ও ২ মামার ছুরিকাঘাতে মেয়ের বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলের মা, ২ মামাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
২৩ মে ২০২২, ০৬:২৭ পূর্বাহ্ন
বেনাপোলে ৫ বিদেশি পিস্তল ও গুলিসহ বাবা-ছেলে গ্রেপ্তার
বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ 'অস্ত্র ব্যবসায়ী' বাবা-ছেলেকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
২৩ মে ২০২২, ০৫:৫৫ পূর্বাহ্ন
রংপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
রংপুরের বদরগঞ্জে স্বামীকে বেঁধে ও পরিবারের অন্য সদস্যদের অচেতন করে গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২২ মে ২০২২, ০৬:৪২ অপরাহ্ন
টিকটক ভিডিও তৈরির নামে ভারতে নারী পাচার-ধর্ষণ, গ্রেপ্তার ৩
টিকটক ভিডিও তৈরির নামে ভারতে নারী পাচার ও ধর্ষণের ঘটনায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম থেকে পাচার চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২২ মে ২০২২, ০৩:২৫ অপরাহ্ন