নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ ২ পুলিশ, তদন্ত কমিটি

নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ২ কনস্টেবলের 'নিখোঁজের' ঘটনা তদন্তে ১ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিএমপি।
১ জুন ২০২২, ০৩:০৩ অপরাহ্ন

সুন্দরবনে নদী সাঁতরে ভারতে গিয়ে বিয়ে, অতঃপর আটক

সুন্দরবনের ভেতর দিয়ে এক ঘণ্টা সাঁতরে ভারতে পাড়ি জমান বাংলাদেশি নারী কৃষ্ণা মণ্ডল। সেখানে গিয়ে বিয়ে করেন ভারতের নাগরিক অভীক মণ্ডলকে।
১ জুন ২০২২, ০২:২৯ অপরাহ্ন

শিক্ষার্থীকে যৌন হয়রানি: শিক্ষকের বিরুদ্ধে ১০ বছরের শাস্তির সুপারিশ, সিন্ডিকেটে কমিয়ে ৪

দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীর ৪ বছরের ইনক্রিমেন্ট ও পদোন্নতি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১ জুন ২০২২, ০১:৫২ অপরাহ্ন

মনোনয়ন বাণিজ্য নিয়ে মন্তব্য, কলিমুল্লাহসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ৬০ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন--ইউটিউবে প্রচার করা টকশোতে এই বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) সভাপতি নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীসহ তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
১ জুন ২০২২, ০১:১২ অপরাহ্ন

কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ৩ মামলার বিচারে হাইকোর্টের স্থগিতাদেশ

ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা ৩টি মামলার বিচার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
১ জুন ২০২২, ০১:০৪ অপরাহ্ন

হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর মরদেহ ভাসছিল নদীতে

টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই দিন আগে বেলায়েত হোসেন নামে এক রোগী নিখোঁজ হন। আজ বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে বৈরণ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
১ জুন ২০২২, ১২:৩৫ অপরাহ্ন

সাভারে ছুরিকাঘাতে আহত আলোকচিত্রীর মৃত্যু

সাভার পৌর এলাকায় বখাটেদের ছুরিকাঘাতে আহত আলোকচিত্রী কৃষ্ণ সরকার (৪০) মারা গেছেন।
১ জুন ২০২২, ১১:০৪ পূর্বাহ্ন

শাহ আমানত বিমানবন্দরে ৩৪ সোনার বার উদ্ধার, যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৩৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় অবতরণ করা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে অবৈধভাবে আনা সোনার বারগুলো পাওয়া যায়।
১ জুন ২০২২, ০৫:৫০ পূর্বাহ্ন

১২টি চোরাই মোটরসাইকেল ও ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ফরিদপুরে ১২টি চোরাই মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় ওই ব্যক্তির কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
৩১ মে ২০২২, ০৪:৫৫ অপরাহ্ন

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্যের যাবজ্জীবন ও ৩ জনের ১০ বছরের কারাদণ্ড

লালমনিরহাটে অস্ত্র আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল।
৩১ মে ২০২২, ০৪:২৪ অপরাহ্ন

ঘুষ ফোনালাপের শাস্তি, বরিশালে বদলি

হত্যা মামলার আসামির স্বজনদের কাছ থেকে টাকা লেনদেনের ফোনালাপ ফাঁস হওয়ার পর গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামানকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।
৩১ মে ২০২২, ০৩:৪৫ অপরাহ্ন

নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

বরিশালের উজিরপুরে নিখোঁজের ৪ দিন পর তৃতীয় শ্রেণির শিক্ষার্থী দীপ্ত মণ্ডলের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩১ মে ২০২২, ০৩:২৮ অপরাহ্ন

দিনে বাসায় বাসায় ফুড ডেলিভারি, রাতে ডাকাতি

দিনের বেলা তাদের কেউ অটোরিকশা চালক, কেউ সবজি ব্যবসায়ী, রঙমিস্ত্রী, মুদি দোকানদার বা অনলাইন ফুড ডেলিভারি করেন। আর রাতে করেন ডাকাতি। এমন এক চক্রের ৬ সদস্যকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
৩১ মে ২০২২, ০২:০৩ অপরাহ্ন

সেট টপ বক্স স্থাপনের সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ

ঢাকা ও চট্টগ্রামে ক্যাবল টিভির সঙ্গে সেট-টপ বক্স স্থাপনের বিষয়ে সরকারি নির্দেশনা ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
৩১ মে ২০২২, ০১:৪২ অপরাহ্ন

স্ত্রীর সন্ধান জানতে সহকর্মীর মেয়েকে অপহরণ, ২ মাস পর উদ্ধার

ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দেড় বছরের শিশু আঁখিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে র‍্যাব। অপহরণকারী মো. রাশেদুল ইসলামকে রংপুর থেকে গ্রেপ্তার করার পর শিশুটিকে অপহরণকারীর ফুপুর বাড়ি থেকে উদ্ধার করা হয়।
৩১ মে ২০২২, ০১:৩৩ অপরাহ্ন

পুলিশের গাড়ি থেকে পালিয়েছে অপহরণ, ধর্ষণ মামলার আসামি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় পুলিশের গাড়ি থেকে নামানোর সময় হাতকড়াসহ পালিয়েছে অপহরণ এবং ধর্ষণ মামলার আসামি।
৩১ মে ২০২২, ১২:২০ অপরাহ্ন

প্রয়োজন হলে অবশ্যই ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

প্রয়োজন হলে সরকার অবশ্যই ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তন আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
৩১ মে ২০২২, ১২:১৩ অপরাহ্ন

কুড়িগ্রাম কারাগার থেকে মুক্তি পেলেন ৫ ভারতীয় নাগরিক

সাজাভোগের পরও দীর্ঘদিন কারাগারে থাকা ৫ ভারতীয় নাগরিক অবশেষে আজ মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
৩১ মে ২০২২, ০৫:৪০ পূর্বাহ্ন

আদালতে মিথ্যা ও অসংলগ্ন বক্তব্য দেওয়ায় সাক্ষীর কারাদণ্ড

আদালতের এজলাসে উঠে মিথ্যা বক্তব্য, অসংলগ্ন কথাবার্তা ও আচরণ করায় ১ সাক্ষীর ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।
৩০ মে ২০২২, ০৬:০৭ অপরাহ্ন

নরসিংদীতে তরুণীকে হেনস্তা: গ্রেপ্তার নারী ৩ দিনের রিমান্ডে

নরসিংদীতে পোশাক নিয়ে তরুণীকে হেনস্তার ঘটনায় করা মামলায় অভিযুক্ত নারী শিলা আক্তার সায়মার (৫৫) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৩০ মে ২০২২, ০২:৪০ অপরাহ্ন