‘অধিকার’-এর নিবন্ধন নবায়নের রিট হাইকোর্টে খারিজ

মানবাধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন ‘অধিকার’–এর নিবন্ধন নবায়ন না করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল তা আজ খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
২৭ জুলাই ২০২২, ০১:১২ অপরাহ্ন

ডিএসসিসির সাবেক কাউন্সিলর সাঈদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।
২৭ জুলাই ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ন

শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন: পুলিশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুলকে ছুরিকাঘাতে হত্যার মূল কারণ ছিনতাই বলে জানিয়েছে পুলিশ।
২৭ জুলাই ২০২২, ১০:৩৮ পূর্বাহ্ন

এদিক-ওদিক তাকাচ্ছিলেন প্রদীপ, নিজেকে আড়ালের চেষ্টা করেন চুমকি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার রায় ঘোষণার সময় আদালতে টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে বেশ নির্ভার দেখা গেছে।
২৭ জুলাই ২০২২, ০৭:৩৪ পূর্বাহ্ন

হিরো আলমকে ডিবির জিজ্ঞাসাবাদ

সাইবার সংক্রান্ত বিভিন্ন অভিযোগে হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৭ জুলাই ২০২২, ০৭:১৬ পূর্বাহ্ন

দুর্নীতি মামলায় ওসি প্রদীপের ২০, স্ত্রীর ২১ বছরের কারাদণ্ড

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে ২০ বছরের ও তার স্ত্রী চুমকি কারণকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
২৭ জুলাই ২০২২, ০৫:৪৫ পূর্বাহ্ন

ভোক্তা অধিদপ্তরের জরিমানা সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে সহজ

রেলের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার রনির করা অভিযোগের ভিত্তিতে সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২৬ জুলাই ২০২২, ০১:৪৫ অপরাহ্ন

রাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি: ঢাবি ছাত্রলীগ নেতাসহ ৪ জনের কারাদণ্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ায় (প্রক্সি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ৩ জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৬ জুলাই ২০২২, ১২:০০ অপরাহ্ন

সাংবাদিক পলাশ হত্যা: দুই ভাইয়ের ১০ বছর করে কারাদণ্ড

লক্ষ্মীপুরে সাংবাদিক শাহ মনির পলাশ (২৫) হত্যা মামলায় আসামি আবু ইউছুফ ও আবু ছায়েদকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
২৬ জুলাই ২০২২, ১১:৩৮ পূর্বাহ্ন

দেশে সবচেয়ে সাংঘাতিক অপরাধ হচ্ছে ব্যাংক খাতে: হাইকোর্ট

দেশে সবচেয়ে সাংঘাতিক অপরাধ হচ্ছে ব্যাংক খাতে বলে মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। আজ মঙ্গলবার সকালে এক মামলায় ইসলামী ব্যাংকের ৪ কর্মকর্তার জামিন শুনানিকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
২৬ জুলাই ২০২২, ০৮:৩৩ পূর্বাহ্ন

শাবিপ্রবি শিক্ষার্থী হত্যা: সন্দেহভাজন ৩ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমদ হত্যার ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
২৬ জুলাই ২০২২, ০৭:৪১ পূর্বাহ্ন

বাবার বিরুদ্ধে মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ, চাচা কারাগারে

নোয়াখালীর চাটখিল উপজেলায় মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে বাবা ও চাচার বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার চাচাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে অভিযুক্ত বাবা পলাতক।  
২৬ জুলাই ২০২২, ০৭:৩৩ পূর্বাহ্ন

ভুয়া আইডি খুলে আপত্তিকর পোস্ট, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে নিপীড়নের শিকার হয়ে এবং তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে আপত্তিকর পোস্ট করায় দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
২৬ জুলাই ২০২২, ০৭:৩১ পূর্বাহ্ন

চবিতে যৌন নিপীড়ন: ৫ ছাত্রলীগ কর্মী ২ দিনের রিমান্ডে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ২ শিক্ষার্থীসহ ছাত্রলীগের ৫ কর্মীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২৬ জুলাই ২০২২, ০৭:১৪ পূর্বাহ্ন

শাবিপ্রবি শিক্ষার্থী হত্যায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল আহমদ হত্যার ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২৬ জুলাই ২০২২, ০৪:৫০ পূর্বাহ্ন

সোহেল চৌধুরী হত্যা: আশীষ রায় চৌধুরীর বিরুদ্ধে আরেক মামলায় অভিযোগপত্র

অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি আশীষ রায় চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা আরেকটি মামলায় অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
২৫ জুলাই ২০২২, ০৩:৩৮ অপরাহ্ন

শাবিপ্রবিতে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে গাজী কালুর টিলায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
২৫ জুলাই ২০২২, ০৩:৩১ অপরাহ্ন

বরখাস্ত ডিআইজি মিজানের জামিন আবেদন হাইকোর্টে নাকচ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত হওয়া উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।
২৫ জুলাই ২০২২, ০১:৪৪ অপরাহ্ন

চট্টগ্রামে আরও ২ কনটেইনার মদ জব্দ, ৩ দিনে জব্দ ৫ কনটেইনার

চট্টগ্রাম বন্দর থেকে আজ সোমবার আরও ২ কনটইনার মদ জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। এ নিয়ে গত ৩ দিনে ৫ কনটেইনার মদ জব্দ করা হয়েছে।
২৫ জুলাই ২০২২, ১২:৩৪ অপরাহ্ন

চুরি হওয়া ২৭ আইফোন মুদি দোকান থেকে উদ্ধার

যমুনা ফিউচার পার্কের একটি দোকান থেকে চুরি হওয়া ২৭টি আইফোনসহ মোট ৪৫টি মোবাইল ফোন রাজধানীর খিলক্ষেতের একটি মুদি দোকান থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।
২৫ জুলাই ২০২২, ১০:৪০ পূর্বাহ্ন