শিশু ধর্ষণের অভিযোগে অবসরপ্রাপ্ত রেল কর্মচারী জেলহাজতে
লালমনিরহাট পৌরসভায় শিশু ধর্ষণের অভিযোগে রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী মনতাজ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
১৫ আগস্ট ২০২২, ১০:১২ পূর্বাহ্ন
কলেজ শিক্ষকের মৃত্যু: স্বামী মামুনকে আদালতে পাঠালো পুলিশ
নাটোরে কলেজ শিক্ষিক খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় তার স্বামী মামুন হোসেনকে ৫৪ ধারায় আদালতে পাঠিয়েছে পুলিশ।
১৫ আগস্ট ২০২২, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, শিক্ষক আটক
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় একটি মাদ্রাসার টয়লেট থেকে মোহাম্মদ আলী (১৩) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৪ আগস্ট ২০২২, ০৪:৪২ অপরাহ্ন
রবীন্দ্রনাথকে নিয়ে অবমাননাকর মন্তব্য, গায়ক নোবেলকে আইনি নোটিশ
বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুকে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
১৪ আগস্ট ২০২২, ০৪:২২ অপরাহ্ন
সাভারে সাংবাদিক সোহেল রানার ওপর হামলা
ঢাকার সাভারে এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আহত সাংবাদিক দৈনিক তৃতীয় মাত্রার সাভার প্রতিনিধি সোহেল রানা বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
১৪ আগস্ট ২০২২, ০২:৩০ অপরাহ্ন
চাঁদাবাজির অভিযোগে উত্তরায় ৪ হিজড়া গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে ৪ হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৪ আগস্ট ২০২২, ০২:২৭ অপরাহ্ন
অর্থপাচার মামলায় টেলিটকের সাবেক ব্যবস্থাপকের ১২ বছর কারাদণ্ড
৫ কোটি ৭৪ লাখ টাকা পাচারের মামলায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপক শাহ মো. জুবায়েরকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।
১৪ আগস্ট ২০২২, ০১:১০ অপরাহ্ন
জামালপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
জামালপুরের সরিষাবাড়ীতে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
১৪ আগস্ট ২০২২, ১১:৫৩ পূর্বাহ্ন
১ হাজার ৩৯৬ কোটি টাকা পাচারের অভিযোগে গ্রেপ্তার মো. শহীদুল আলম জেলহাজতে
১ হাজার ৩৯৬ কোটি টাকা পাচারের অভিযোগে গ্রেপ্তার মো. শহীদুল আলমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
১৪ আগস্ট ২০২২, ০৯:৩০ পূর্বাহ্ন
থিসিসে চুরি ঠেকাতে নির্দেশিকা প্রণয়নে হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটি
দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পিএইচডিধারীদের থিসিসে চুরি ঠেকাতে একটি নির্দেশিকা প্রণয়নে ৭ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন হাইকোর্ট।
১৪ আগস্ট ২০২২, ০৮:১৫ পূর্বাহ্ন
রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারি: আদালতে জবানবন্দি দিলেন মামলার বাদী
রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারি মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদসহ ৬ জনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার বাদী।
১৪ আগস্ট ২০২২, ০৭:৩৭ পূর্বাহ্ন
সুইস ব্যাংকের কাছে ৬৭ ব্যক্তি-প্রতিষ্ঠানের তথ্য চাওয়া হয়েছে
সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের অর্থ রাখার বিষয়ে দেশটির আর্থিক গোয়েন্দা সংস্থা এফআইইউয়ের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ।
১৪ আগস্ট ২০২২, ০৬:৫৭ পূর্বাহ্ন
বাবাকে পিটিয়ে ৩১ লাখ টাকা ছিনতাই, ২ ছেলেসহ গ্রেপ্তার ৪
রক্তাক্ত হাত, আহত জয়নাল আবেদীন, উদ্ধারকৃত টাকা ও ছেলেসহ ৩ আসামির ছবি পোস্ট করে ডিবির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান ফেসবুকে জানিয়েছেন এক অসহায় বাবা-মার ওপর তাদের ৩ ছেলের অত্যাচারের সকরুণ কাহিনি।
১৪ আগস্ট ২০২২, ০৪:৩২ পূর্বাহ্ন
ধামরাইয়ে অটোরিকশা ছিনতাই চক্রের ৩ সদস্য আটক
ঢাকার আশুলিয়া ও ধামরাই এলাকা থেকে অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতাসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
১৩ আগস্ট ২০২২, ০১:২৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে প্রায় সাড়ে ৪ কেজি হেরোইনসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের সদর থানাধীন চরকোদালকাটি জেলেপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৫ রাজশাহীর একটি দল।
১৩ আগস্ট ২০২২, ০১:১৫ অপরাহ্ন
মৌলভীবাজারে স্থানীয় সাংবাদিক আব্দুল বাছিত খানকে কুপিয়ে জখম
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্থানীয় ‘নতুন দিন’ ও ‘খবরপত্র’ পত্রিকার সাংবাদিক আব্দুল বাছিত খানকে (৩৬) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
১৩ আগস্ট ২০২২, ০১:০৩ অপরাহ্ন
নরসিংদীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার
নরসিংদীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৩ আগস্ট ২০২২, ১০:২৯ পূর্বাহ্ন
ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ: বিএনপির ২২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
ফেনীতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় বিএনপির ২২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে এ সংঘর্ষ হয়।
১৩ আগস্ট ২০২২, ০৭:৫৪ পূর্বাহ্ন
৩ সাংবাদিককে পিটিয়ে আহত: ৩ ছেলেসহ আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা
লালমনিরহাটে ৩ সাংবাদিককে পিটিয়ে আহত ও ক্যামেরা ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ নেতা এবং তার ৩ ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
১৩ আগস্ট ২০২২, ০৪:৫৫ পূর্বাহ্ন
গৃহবধূকে ধর্ষণের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে
যশোরের মণিরামপুর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে। গতকাল শুক্রবার যশোরের খালধার রোড এলাকার একটি বাড়িতে আটক রেখে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয় ।
১৩ আগস্ট ২০২২, ০৩:২৬ পূর্বাহ্ন