প্রাইভেটকারে গার্ডার: ক্রেনচালকসহ ১০ আসামির রিমান্ড
রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে ৫ জন নিহত ও ২ জন আহতের ঘটনায় ক্রেনচালক মো. আল আমিন হোসেন ওরফে হৃদয়সহ ১০ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১৯ আগস্ট ২০২২, ০২:১২ অপরাহ্ন
শিক্ষক দম্পতির মরদেহের নমুনা সিআইডিতে, পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ
গাজীপুরে শিক্ষক দম্পতির মরদেহের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকার সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে।
১৯ আগস্ট ২০২২, ১১:০৬ পূর্বাহ্ন
ভারতে ৩ বছর কারাভোগের পর দেশে ফিরেছেন ৯ নারী-শিশু
ভারতে ৩ বছর কারাভোগের পর ৯ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
১৯ আগস্ট ২০২২, ০৩:৩০ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে জাল রুপি ও টাকাসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১ লাখ ৮৭ হাজার ৫০০ জাল রুপি ও ১১ হাজার ৯৫০ জাল টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
১৮ আগস্ট ২০২২, ০৭:৫৮ অপরাহ্ন
নাম-পরিচয় পাল্টে ৭ বছর পালিয়ে ছিলেন ১৪ মামলার আসামি
জাতীয় পরিচয়পত্রে নাম ও ঠিকানা পাল্টানোর পরও গ্রেপ্তার এড়াতে পারলেন না ১৪ মামলার পলাতক আসামি মাসুদ রানা ওরফে ইন্তাজ (৪৩)। গতকাল বুধবার রাতে ময়মনসিংহ থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১৮ আগস্ট ২০২২, ০৩:১৪ অপরাহ্ন
চকবাজারে অগ্নিকাণ্ড: রিমান্ড শেষে কারাগারে হোটেল মালিক
পুরান ঢাকার চকবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় বরিশাল হোটেল অ্যান্ড রেস্তোরাঁর মালিক ফকর উদ্দিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১৮ আগস্ট ২০২২, ১২:৪১ অপরাহ্ন
পটুয়াখালীতে ৪ লাখ টাকাসহ তহসিলদার গ্রেপ্তার
পটুয়াখালীর রাঙ্গাবালীতে অনিয়ম দুর্নীতির দায়ে বরখাস্ত হওয়া ভূমি অফিসের তহসিলদার মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছে থেকে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
১৮ আগস্ট ২০২২, ০৮:৩২ পূর্বাহ্ন
প্রাইভেটকারে গার্ডার: ক্রেন চালাচ্ছিলেন হেলপার রাকিব
রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এলাকায় ক্রেন থেকে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ভায়াডাক্ট পড়ে ৫ জনকে চাপা দেওয়ার সময় সেটি চালাচ্ছিলেন চালকের সহকারী (হেলপার) রাকিব হোসেন। আর বাইরে থেকে নির্দেশনা দিচ্ছিলেন মূল অপারেটর বা ক্রেনচালক আল আমিন।
১৮ আগস্ট ২০২২, ০৭:১০ পূর্বাহ্ন
ভারতে ২ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৮ নারী
ভারতে ২ বছর কারাভোগের পর ৮ বাংলাদেশি নারীকে ফেরত পাঠানো হয়েছে।
১৮ আগস্ট ২০২২, ০৪:৪০ পূর্বাহ্ন
সাভারে সাংবাদিকের ওপর হামলা: স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল গ্রেপ্তার
সাভার উপজেলা চত্বরে দৈনিক তৃতীয় মাত্রার সাভার প্রতিনিধি সোহেল রানার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পাভেল আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৮ আগস্ট ২০২২, ০৪:১০ পূর্বাহ্ন
জালাল মিয়া: দিনমজুর থেকে ‘বিত্তবান’ মাদক চোরাকারবারি
আশির দশকের কথা। মা মারা যাওয়ার পর বাড়ি থেকে বিতাড়িত কিশোরটি একসময় অন্যের বাড়িতে আশ্রিত ছিল। সেসময় মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতো। এভাবে প্রায় ৩ বছর কাটার পর চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়ে সেই কিশোর।
১৮ আগস্ট ২০২২, ০৩:০১ পূর্বাহ্ন
শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে ছুরিকাঘাতে কিশোর নিহত
রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে ছুরিকাঘাতে মারুফ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।
১৭ আগস্ট ২০২২, ০৬:৫৮ অপরাহ্ন
কড়াইল বস্তিতে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৭
রাজধানীর কড়াইল বস্তিতে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আলআমিন (৩৪) নামের এক মুদি দোকানদার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
১৭ আগস্ট ২০২২, ০৬:৫১ অপরাহ্ন
খুলনায় বিএনপির সভায় ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ
খুলনা মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভা চলাকালে হামলা চালানোর অভিযোগ উঠেছে যুবলীগ-ছাত্রলীগের বিরুদ্ধে। বিএনপি নেতারা বলছেন, এ হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় ৩০-৩৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। শতাধিক চেয়ারও ভাঙচুর করা হয়।
১৭ আগস্ট ২০২২, ০৫:৫৯ অপরাহ্ন
প্রাইভেটকারে গার্ডার: ক্রেনচালক-সহকারীসহ গ্রেপ্তার ৯
রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এলাকায় ক্রেন থেকে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ভায়াডাক্ট পড়ে ৫ জন নিহতের ঘটনায় দায়ের মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
১৭ আগস্ট ২০২২, ০৪:৩৩ অপরাহ্ন
প্রাথমিকে নিয়োগ জালিয়াতিতে সমবায় কর্মকর্তাসহ কারাগারে ২
পঞ্চগড়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সমবায় কর্মকর্তাসহ ২ জনতে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১৭ আগস্ট ২০২২, ০২:৩৪ অপরাহ্ন
নৌকায় এসে ফেরিতে ছিনতাই, যাত্রীদের হাতে আটক ১
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ‘শাহ মখদুম’ ফেরিতে ছিনতাইকালে একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন যাত্রীরা। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটের কাছে এই ঘটনা ঘটে।
১৭ আগস্ট ২০২২, ০২:২৭ অপরাহ্ন
হামলায় আহত সাংবাদিকের বিরুদ্ধে ‘মামলা’ করলেন অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা
সাভারে সাংবাদিকের ওপর হামলার পর উল্টো সেই সাংবাদিকের বিরুদ্ধেই মামলা করেছেন অভিযুক্ত ছাত্রলীগের সাবেক সভাপতি সামিউল আলম শামীম।
১৭ আগস্ট ২০২২, ০১:০৮ অপরাহ্ন
ধর্ম অবমাননার মামলা থেকে অব্যাহতি পেলেন শিক্ষক হৃদয় মণ্ডল
মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল ধর্ম অবমাননার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।
১৭ আগস্ট ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ন
ফালুর বিরুদ্ধে দুদকের মামলার অভিযোগ গঠন শুনানি আবারও পেছাল
দুবাইয়ে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচারের অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালুসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি ৮ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আদালত।
১৭ আগস্ট ২০২২, ০৮:০৩ পূর্বাহ্ন