রাজধানীতে ডিবি পরিচয়ে ছাপাখানা কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ

রাজধানীর ফকিরাপুল এলাকার একটি ছাপাখানার দোকানে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অভিযান চালিয়ে এক কর্মচারীকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে দোকান মালিকও নিখোঁজ।
১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৭ অপরাহ্ন

জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বাবা-ছেলে নিহত, আহত ৩

ময়মনসিংহের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে ২ পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে বাবা ছেলে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও ৩ জন।
১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৪ অপরাহ্ন

১৫ বছরে ১০০০ মোটরসাইকেল চুরি করেছেন খালেক: ডিবি

গত ১৫ বছরে প্রায় এক হাজার মোটরসাইকেল চুরি চক্রের এক সদস্যকে আটকের দাবি করেছেন গোয়েন্দারা।
১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২০ পূর্বাহ্ন

নিখোঁজ স্বজনের দেখা মিলল জঙ্গি-প্রশিক্ষণ ভিডিওতে

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে প্রশিক্ষণ নেওয়া জঙ্গিদের একটি ভিডিও দেখে অনেক পরিবার তাদের নিখোঁজ স্বজনদের শনাক্ত করেছেন। এমন ১০টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি স্টার।
১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৬ পূর্বাহ্ন

নিখোঁজের ৬ দিন পর শীতলক্ষ্যা থেকে স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢাকার ডেমরায় শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া ৭ বছর বয়সী শিশুর মরদেহটি নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হওয়া কোহিনূর আক্তার সাদিয়ার বলে শনাক্ত করেছে পুলিশ।
৩১ জানুয়ারি ২০২৩, ০৩:০৩ অপরাহ্ন

ইসির সেই জয়নাল এবার জন্মনিবন্ধন সনদ জালিয়াতিতে

জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও তাদের এনআইডি কার্ড পাইয়ে দেওয়ার অভিযোগে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়েছিলেন নির্বাচন কমিশন (ইসি) চট্টগ্রামের ডবলমুরিং থানা অফিস সহায়ক জয়নাল আবেদীন। গ্রেপ্তারের পর আদালতে স্বীকার করেছেন কীভাবে নির্বাচন কমিশনের নিজস্ব ইলেক্ট্রনিকস ডিভাইস ব্যবহার করে বাসায় বসেই ভোটার করেছিলেন রোহিঙ্গাদের।
৩১ জানুয়ারি ২০২৩, ০২:০২ অপরাহ্ন

ঢাকার বায়ুদূষণ রোধে কী ব্যবস্থা, জানতে চান হাইকোর্ট

এক সপ্তাহ ধরে বায়ুদূষণে বিশ্বের মধ্যে শীর্ষে আছে ঢাকা। এ অবস্থায় বায়ুদূষণ রোধে কী উদ্যোগ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। 
৩১ জানুয়ারি ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি নকিব হোসেন আদিল সরকার ও মোখলেসুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
৩১ জানুয়ারি ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে নৌ-পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে জাহাঙ্গীর আলম (৪১) নামে এক নৌ-পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগে ব্যবসায়ী পুলক দাশকে (২৮) গ্রেপ্তার  করা হয়েছে।
৩১ জানুয়ারি ২০২৩, ০৭:৩৬ পূর্বাহ্ন

নিবন্ধন বাতিল: আপিল প্রস্তুতিতে ২ মাসের সময় পেল জামায়াত

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলে হাইকোর্ট বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিতে দলটিকে ২ মাস সময় দিয়েছেন আপিল বিভাগ।
৩১ জানুয়ারি ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন

‘চুরিতে বাধা দেওয়ায়’ গৃহবধূকে ট্রাকচাপায় হত্যা

সিরাজগঞ্জের সদর উপজেলার দুর্গম চরে সেলিনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে ট্রাকচাপা দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৩১ জানুয়ারি ২০২৩, ০৪:৪৫ পূর্বাহ্ন

সাবেক অধ্যক্ষকে হত্যার অভিযোগে গ্রেপ্তার নাহিদুজ্জামান কারাগারে

লালমনিরহাটের পাটগ্রামে সাবেক কলেজ অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে (৬৮) হত্যার অভিযোগে গ্রেপ্তার নাহিদুজ্জামান প্রধান বাবুকে (২৪) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩০ জানুয়ারি ২০২৩, ০৪:০৯ অপরাহ্ন

ফারাবীর ৭ বছরের কারাদণ্ড

রাজধানীর মিরপুরে ব্লগার রাজীব হায়দারের জানাজায় অংশ নেওয়া ইমামকে হত্যার হুমকি দেওয়ার মামলায় শফিউর রহমান ফারাবীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
৩০ জানুয়ারি ২০২৩, ১২:১৭ অপরাহ্ন

কাতার বিশ্বকাপ আয়োজনে নিহত-আহত শ্রমিকদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কাতারে ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে হোটেল, স্টেডিয়াম ও আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের কাজ করতে গিয়ে নিহত ও আহত বাংলাদেশি শ্রমিকদের তালিকা চেয়েছেন হাইকোর্ট।
৩০ জানুয়ারি ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন

ডান্ডাবেড়ি-হাতকড়ার বিষয়ে নীতিমালা কেন নয়: হাইকোর্ট

গ্রেপ্তারকৃত আসামিদের ডান্ডাবেড়ি ও হাতকড়া পরানোর বিষয়ে কমিটি গঠনের মাধ্যমে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
৩০ জানুয়ারি ২০২৩, ০৯:১৩ পূর্বাহ্ন

ইয়াবা পাচার মামলায় ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

ইয়াবা পাচারের অভিযোগে দায়ের মামলায় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশের আশ্রয় নেওয়া ৮ রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
৩০ জানুয়ারি ২০২৩, ০৮:০১ পূর্বাহ্ন

শিশু ধর্ষণ মামলায় জামিনে বের হয়ে আবারও ধর্ষণ চেষ্টা

শিশু ধর্ষণ মামলায় জামিনে বের হয়ে আবারও ওই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে লালমনিরহাট সদরের ৭০ বছর বয়সী মমতাজ আলীর বিরুদ্ধে।
৩০ জানুয়ারি ২০২৩, ০৭:৫৭ পূর্বাহ্ন

ওয়াসা এমডির অর্থ আত্মসাৎ মামলার প্রতিবেদন ১০ এপ্রিলের মধ্যে জমার নির্দেশ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানসহ ৮ বিরুদ্ধে ১৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ এপ্রিলের মধ্যে দাখিল করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন আদালত।
৩০ জানুয়ারি ২০২৩, ০৭:৫৫ পূর্বাহ্ন

সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল ১ মার্চ পর্যন্ত

বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন আগামী ১ মার্চ পর্যন্ত বাড়িয়েছেন ঢাকার একটি আদালত।
৩০ জানুয়ারি ২০২৩, ০৬:৪৪ পূর্বাহ্ন

ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা: এএসআই মাহবুবসহ ৩ জনের জামিন

১০০ পিস ইয়াবা ট্যাবলেট রাখার মামলায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ৩ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
৩০ জানুয়ারি ২০২৩, ০৬:০২ পূর্বাহ্ন