যশোরে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার আলম কাজী (৩৫)। ছবি: সংগৃহীত
যশোরের শার্শা উপজেলায় তিন বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে গ্রেপ্তার ওই যুবকের নাম আলম গাজী (৩৫)।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। শিশুটির মেডিকেল পরীক্ষা ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
মামলার এজাহার থেকে জানা যায়, গতকাল সকালে শিশুটির চিৎকারে স্থানীয়রা জড়ো হলে তাকে রেখে পালিয়ে যায় আলম। ঘটনার পর শিশুটির বাবা থানায় মামলা করেন।