সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ আটক

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মিরপুর থেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার ভোররাত সোয়া ১টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে আটক করে।

যোগাযোগ করা হলে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘শেখ মামুন খালেদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় অভিযুক্ত।’

সংশ্লিষ্ট সূত্রমতে, সাবেক এই গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন, রাজনৈতিক কর্মকাণ্ডে ডিজিএফআইকে সম্পৃক্ত করা এবং বিতর্কিত ‘জঙ্গি নাটক’ সাজানোর ঘটনাসহ একাধিক অভিযোগ রয়েছে।

সূত্র আরও অভিযোগ করেছে, জলসিঁড়ি আবাসন প্রকল্প থেকে খালেদ শত শত কোটি টাকা আত্মসাৎসহ ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি ‘আয়না ঘর’ এর প্রতিষ্ঠাতা। শেখ হাসিনার শাসনামলে তিনি সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতা ব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন।