ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ৩ অটোরিকশা যাত্রী নিহত
ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত ও তিন জন আহত হয়েছেন।
১৫ জুলাই ২০২১, ১১:৩২ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় নিহত ২
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর গ্রামে ভটভটির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
১৫ জুলাই ২০২১, ১০:৩১ পূর্বাহ্ন
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউর আগুন নিয়ন্ত্রণে
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটের ন্যাসাল ক্যানুলার আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী।
১৫ জুলাই ২০২১, ১০:২৬ পূর্বাহ্ন
মগবাজার বিস্ফোরণে দায়ী মিথেন গ্যাস: তদন্ত কমিটি
ভবনের ভেতরে গ্যাস পাইপ লিকেজ ও সুয়ারেজ লাইন থেকে জমে যাওয়া বিপুল পরিমাণ মিথেন গ্যাসের কারণে গত মাসে রাজধানীর মগবাজারে বিস্ফোরণটি হয়েছে বলে জানা গেছে দমকল বাহিনীর তদন্ত প্রতিবেদন থেকে।
১৫ জুলাই ২০২১, ০৭:১৬ পূর্বাহ্ন
হাসেম ফুড কারখানার অগ্নিকাণ্ড তদন্ত করবে ১৯ সদস্যের নাগরিক কমিটি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা তদন্ত করতে নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ এবং সংশ্লিষ্টদের গাফিলতিসহ অন্যান্য দিকগুলোও খতিয়ে দেখবে এই কমিটি।
১৪ জুলাই ২০২১, ১০:৪০ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে দেয়াল ধসে ২ শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দেয়াল ধসে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার লক্ষণখোলা এলাকায় এই ঘটনা ঘটে।
১৩ জুলাই ২০২১, ০৫:৪০ অপরাহ্ন
দ্য ডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর বেতন পেল হাসেম ফুডের কর্মীরা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে। তবে বকেয়া রয়েছে ঈদ বোনাস এবং ওভারটাইমের টাকা। বেতন পেলেও কারখানা খোলা নিয়ে শ্রমিকদের দুশ্চিন্তা কাটেনি।
১৩ জুলাই ২০২১, ০২:৩১ অপরাহ্ন
ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অগ্নিকাণ্ডে বেঁচে ফেরা কর্মীরা
দুই মাস আগে ঢাকা থেকে রূপগঞ্জে তাদের বাড়িতে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যায় মনোয়ারা বেগমের স্বামীর। তিন সন্তান ও আহত স্বামীর দেখভালের জন্য মাত্র ১৫ দিন আগে হাসেম ফুডস লিমিটেডে যোগ দিয়েছিলেন ৩৫ বছর বয়সী মনোয়ারা।
১২ জুলাই ২০২১, ০১:৩৭ অপরাহ্ন
বাতাসে পোড়া লাশের গন্ধ
পোড়া লাশের কটু গন্ধে ভারী হয়ে ছিল চারপাশের বাতাস। তখনো গন্ধ পাওয়া যাচ্ছিল পুড়ে যাওয়া প্লাস্টিক, প্যাকেজিংয়ের কাজে ব্যবহৃত কাগজ ও কারখানার বিভিন্ন উপকরণের। গতকাল পর্যন্ত নারায়ণগঞ্জের হাশেম ফুডস ফ্যাক্টরির ছয় তলা ওই ভবনের চতুর্থ তলায় গোড়ালি পর্যন্ত পানিতে কয়েকটি পরিত্যক্ত স্যান্ডেল ও গলিত প্লাস্টিক পড়েছিল।
১১ জুলাই ২০২১, ০৪:১২ অপরাহ্ন
রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৬ শিশু নিখোঁজ
নারায়ণগঞ্জের হাসেম ফুডস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় কারাখানাটিতে কাজ করতো এমন ১৬ শিশু নিখোঁজ। সম্ভবত তারা আগুনে মারা গেছে।
১১ জুলাই ২০২১, ০২:৪০ অপরাহ্ন
৬ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ শিশু-কিশোর
গত ছয় মাসে দেশে সড়ক সুর্ঘটনায় ৪১৮ জন শিশু-কিশোর প্রাণ হারিয়েছে। এদের মধ্যে যানবাহনের যাত্রী হিসেবে ২১১ জন এবং পথচারী হিসেবে দুর্ঘটনায় পড়ে নিহত হয়েছে ২০৭ জন শিশু-কিশোর।
১১ জুলাই ২০২১, ০১:৫৯ অপরাহ্ন
রূপগঞ্জে নিহতদের প্রত্যেককে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি ডা. জাফরুল্লাহর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড এন্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডে ৫১ জনের মৃত্যুর ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রত্যেক নিহতের পরিবারের জন্য ন্যূনতম ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ, আহতদের বিনা খরচে চিকিৎসা এবং কর্মস্থানের দাবি জানিয়েছেন।
১১ জুলাই ২০২১, ১২:০২ অপরাহ্ন
গুলশান চেকপোস্টে গাড়ির ধাক্কায় আহত এএসআইয়ের মৃত্যু
গুলশান চেকপোস্টে দায়িত্ব পালনকালে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া আজ সকালে রাজধানীর একটি হাসাপাতালে মারা গেছেন।
১১ জুলাই ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ন
‘আমরা আগুনে পুড়ে যাচ্ছি, আমাদের বাঁচাও’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার অগ্নিকাণ্ড থেকে বেঁচে ফেরা শ্রমিক লিমা আক্তার বলেছেন, কারখানায় আগুন লাগলে আমি নিচতলায় থাকায় বেরিয়ে আসতে পেরেছি। কিন্তু আমার বোন তুলি চতুর্থ তলায় ছিল। আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
১১ জুলাই ২০২১, ০৫:৩৮ পূর্বাহ্ন
হাসেম ফুড কারখানায় উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুড়ে যাওয়া হাসেম ফুড এন্ড বেভারেজ কারখানায় উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।
১০ জুলাই ২০২১, ০২:০৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড: মর্গ থেকে ১ জনের মরদেহ হস্তান্তর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত মোরসালিন মিয়ার (২২) মরদেহ আজ বিকেল তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে হস্তান্তর করা হয়।
১০ জুলাই ২০২১, ১২:৪৪ অপরাহ্ন
‘মালিকরা শ্রম আইনের তোয়াক্কা করে না’
নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুড ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। কারখানার আগুন লেগে দেশে সর্বোচ্চ ১২২ জন শ্রমিক নিহত হয়েছিল তাজরীন ফ্যাশনসে ২০১২ সালে। এ ধরনের প্রায় সব ঘটনার সময় ভবনের গেট তালাবদ্ধ করে রাখার অভিযোগের কথা জানা যায়।
১০ জুলাই ২০২১, ১২:৩৪ অপরাহ্ন
বেরোনোর পথ তালাবদ্ধ, আগুনে পুড়ে মৃত্যু
বের হওয়ার একমাত্র পথটি ছিল তালাবদ্ধ। এ অবস্থায় বৃহস্পতিবার নারায়ণগঞ্জের একটি কারখানা ভবনের চতুর্থ তলায় আটকা পড়া অবস্থায় আগুনে পুড়ে মারা গেলেন কারখানার ৪৮ জন কর্মী।
১০ জুলাই ২০২১, ১০:১০ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড: সজীব গ্রুপের চেয়ারম্যানসহ আটক ৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে ৫১ জনের মৃত্যুর ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেমসহ আট জনকে আটক করেছে পুলিশ।
১০ জুলাই ২০২১, ০৯:০২ পূর্বাহ্ন
কামরাঙ্গীরচরে বিস্ফোরণ: শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আরও ১ জনের মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ সিলেটিবাজার এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১০ জুলাই ২০২১, ০৭:৪৯ পূর্বাহ্ন