পূর্ব তেজতুরী বাজারে ভবনে বিস্ফোরণ, ২ জন দগ্ধ

রাজধানীর পূর্ব তেজতুরী বাজারের একটি ৬ তলা ভবনে বিস্ফোরণে দুজন গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 
১ অক্টোবর ২০২১, ০৬:২২ অপরাহ্ন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় স্থলবন্দরের ২ শ্রমিক নিহত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ইটাখোলা এলাকায় সড়ক দুর্ঘটনায় স্থলবন্দরের ২ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।
৩০ সেপ্টেম্বর ২০২১, ১০:০৯ পূর্বাহ্ন

তাদেরকে জাগাতে আর কতজনকে জীবন দিতে হবে?

বন্দর নগরী চট্টগ্রামে খোলা ড্রেন যেনো এক মরণফাঁদ! মাত্র ৩ মাসের ব্যবধানে ড্রেনে পড়ে কমপক্ষে ৪ জন মারা গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি। মনে হচ্ছে, তারা যেনো ঘুমিয়ে আছেন।
৩০ সেপ্টেম্বর ২০২১, ০৮:০১ পূর্বাহ্ন

পদ্মায় নৌকাডুবি: ৩৮ জনকে জীবিত উদ্ধার, নিখোঁজদের সন্ধান চলছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাবের আলী দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা ধারণা করছি, ৫ থেকে ৬ জন নিখোঁজ থাকতে পারে।
৩০ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৪ পূর্বাহ্ন

হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে নিহত আরও ১ জনের মরদেহ হস্তান্তর

নারায়ণগঞ্জের রুপগঞ্জের হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে নিহত আরও একজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৭ অপরাহ্ন

পদ্মায় নৌকা ডুবে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবে ২ মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত আছেন নিখোঁজ আছেন আরও কয়েকজন।
২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০৪ অপরাহ্ন

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার করেছে বরগুনার পাথরঘাটা থানা পুলিশ। আজ বুধবার সকালে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার দ্য ডেইলি স্টারকে বলেন, লালদিয়ার চর এলাকায় সকালে মরদেহগুলো ভেসে উঠে।
২৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৫ পূর্বাহ্ন

যশোরে ট্রাক চাপায় যুবলীগ নেতা নিহত

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় ট্রাক চাপায় ঝিকরগাছা উপজেলা যুবলীগ নেতা শামীম রেজা (৩৪) মারা গেছেন।
২৯ সেপ্টেম্বর ২০২১, ০২:২৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে ড্রেনে পড়ে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলী এলাকায় রাস্তার পাশের ড্রেনে পড়ে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেহেরিন মাহবুব সাদিয়ার (২০) মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ভোররাত ৩টা ১০ মিনিটে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ ফুট দূরে তার মরদেহ পাওয়া গেছে।
২৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:১১ পূর্বাহ্ন

এবার ড্রেনে পড়ে কলেজছাত্রী নিখোঁজ

চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলী এলাকায় রাস্তার পাশের ড্রেনে পড়ে সাদিয়া (২০) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। সোমবার রাতে তিনি পা পিছলে ড্রেনে পড়ে যান।
২৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৩ অপরাহ্ন

হবিগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
২৭ সেপ্টেম্বর ২০২১, ১০:১৫ পূর্বাহ্ন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর এমআই আজাদ (৩৪) নিহত হয়েছেন।
২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৭ অপরাহ্ন

সিলেটে রাস্তায় দাঁড়ানো ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় ১ ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন।
২৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৬ পূর্বাহ্ন

মাদারীপুরে নদীতে পড়ে শিশু নিখোঁজ

মাদারীপুরের কালকিনি উপজেলার পালরদ্দি নদীতে পড়ে নিখোঁজ আছে আড়াই বছরের শিশু আব্দুল্লাহ আরাফাত।
২৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৪ অপরাহ্ন

নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
২৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাহিদ ইকবাল দ্য ডেইলি স্টারকে বলেন, উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামের ক্লিনিকপাড়ায় আজ সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫১ অপরাহ্ন

ট্রাক-সিএনজির সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ডোবায় পড়ে ৪ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২৪ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৬ অপরাহ্ন

গাছের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কা, নিহত ১

নোয়াখালীতে বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুমি আক্তার (৩৩) নামে এক নারী নিহত ও ২৫ বরযাত্রী আহত হয়েছেন।
২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৫০ অপরাহ্ন

বঙ্গবন্ধু সেতু পূর্ব সংযোগ সড়কে দুর্ঘটনায় নিহত ২, যানজট

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব সংযোগ সড়কে বাস, ট্রাক ও পিকআপের সংঘর্ষে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
২৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪১ পূর্বাহ্ন

নোয়াখালীতে মাইক্রোবাসের এসি বিস্ফোরণে ২ পুলিশসহ দগ্ধ ৪

নোয়াখালীর বেমগঞ্জে আসামি বহনকারী একটি মাইক্রোবাসের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেসার বিস্ফোরণে ২ পুলিশ কনস্টেবলসহ চার জন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জে কেন্দুরবাগ পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
২৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৬ পূর্বাহ্ন