মুগদায় গ্যাস লিকেজ থেকে আগুন: স্ত্রী-ছেলের পর দগ্ধ স্বামীর মৃত্যু
রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধের ঘটনায় স্ত্রী সন্তানের পর মারা গেলেন স্বামী সুধাংশু বৌদ্ধ (৩৬)।
২৭ নভেম্বর ২০২১, ০৪:৪৩ পূর্বাহ্ন
টঙ্গী মাজার বস্তির আগুনে ৫ শতাধিক ঘর পুড়ে ছাই
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার সকাল ৫টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
২৭ নভেম্বর ২০২১, ০৩:১৪ পূর্বাহ্ন
ময়লার গাড়ি চাপায় নিহত কবির খানের দাফন সম্পন্ন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আবর্জনার গাড়ির ধাক্কায় নিহত আহসান কবির খানের (৫০) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠি সদর থানায় নিজ গ্রামে তাকে দাফন করা হয়।
২৬ নভেম্বর ২০২১, ০৫:৩৫ অপরাহ্ন
চট্টগ্রামে ৪ তলা ভবন হেলে পড়েছে
ভূমিকম্পের পরে বন্দরনগরী চট্টগ্রামে একটি ৪ তলা ভবন হেলে পড়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর সাবান ঘাটা এলাকায় ভবন হেলে পড়ার তথ্য পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
২৬ নভেম্বর ২০২১, ১২:৪৬ অপরাহ্ন
চট্টগ্রামে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু
চট্টগ্রামের সাগরিকা এলাকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে আগুন নেভাতে গিয়ে স্ট্রোক করে মোহাম্মদ মিলন (৩৮) নামে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে।
২৬ নভেম্বর ২০২১, ১২:৩৪ অপরাহ্ন
১ ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে রাসায়নিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
বন্দরনগরী চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে রাসায়নিক কারখানার আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
২৬ নভেম্বর ২০২১, ০৮:১৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুন: দগ্ধ ৩ পোশাক শ্রমিকের একজনের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি ফ্ল্যাট বাসায় আগুনে দগ্ধ ৩ পোশাক শ্রমিকের মধ্যে একজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় আছেন আরও একজন।
২৬ নভেম্বর ২০২১, ০৭:৫২ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুন, ৩ পোশাক শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার একটি ফ্ল্যাট বাসায় অগ্নিকাণ্ডে ৩ পোশাক শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
২৫ নভেম্বর ২০২১, ০৬:৫৭ অপরাহ্ন
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কলেজ শিক্ষার্থী গোলাম মোস্তফা রোমান (১৯) মারা গেছেন।
২৫ নভেম্বর ২০২১, ০৫:০৩ অপরাহ্ন
কবির খানকে চাপা দিয়ে ভিড়ে মিশে যান ডিএনসিসির আবর্জনার গাড়ির চালক
রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আবর্জনার গাড়ির ধাক্কায় আহসান কবির খান (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী। তিনি প্রথম আলোর সাবেক কর্মী।
২৫ নভেম্বর ২০২১, ১১:২২ পূর্বাহ্ন
এবার পান্থপথে ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর পান্থপথ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
২৫ নভেম্বর ২০২১, ১০:০৩ পূর্বাহ্ন
বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় ইউসুফ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিমানবন্দর থানার ডিউটি অফিসার পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুব আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
২৫ নভেম্বর ২০২১, ০৭:৫৮ পূর্বাহ্ন
নটরডেমের শিক্ষার্থী নিহত: বিচারের দাবিতে আজও রাস্তায় শিক্ষার্থীরা
নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার আবারও রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা।
২৫ নভেম্বর ২০২১, ০৬:০৬ পূর্বাহ্ন
চাঁদপুরে অটোরিকশাকে বিআরটিসি বাসের ধাক্কা, ৩ কলেজ শিক্ষার্থী নিহত
চাঁদপুরের কচুয়ায় সিএনজিচালিত অটোরিকশায় বিআরটিসি’র বাস ধাক্কায় ৩ কলেজ শিক্ষার্থী নিহত ও ২ জন আহত হয়েছেন।
২৫ নভেম্বর ২০২১, ০৫:১৪ পূর্বাহ্ন
গুলিস্তানে ডিএসসিসির গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ শিক্ষার্থী নিহত
রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এক গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামের নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
২৪ নভেম্বর ২০২১, ০৬:৪৭ পূর্বাহ্ন
তাজরীন ট্র্যাজেডির ৯ বছর: নিহত শ্রমিকদের স্মরণ
সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের নবম বার্ষিকীতে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে স্বজন, সহকর্মী এবং বিভিন্ন শ্রমিক সংগঠন।
২৪ নভেম্বর ২০২১, ০৪:৫৭ পূর্বাহ্ন
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ২
চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ এসএসসি পরীক্ষার্থী নিহত এবং অপর একজন এসএসসি পরীক্ষার্থী ও একজন পথচারী আহত হয়েছেন।
২৪ নভেম্বর ২০২১, ০৩:১৮ পূর্বাহ্ন
মহাখালীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
ঢাকার মহাখালীতে একটি এসইউভি কার নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।
২৩ নভেম্বর ২০২১, ০২:১২ অপরাহ্ন
মুগদায় গ্যাস লিকেজ থেকে আগুন: দগ্ধ মা ও ছেলের মৃত্যু
রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধের ঘটনায় প্রিয়াঙ্কার বাড়ৈ (৩২) ও তার ৫ বছরের শিশু অরুপ বৌদ্ধ মারা গেছে।
২৩ নভেম্বর ২০২১, ০৩:৫৩ পূর্বাহ্ন
অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু
ঢাকার সাভারে ব্যাটারিচালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে ফাতেমা আক্তার ডিনা (১৮) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
২২ নভেম্বর ২০২১, ০৯:১১ পূর্বাহ্ন