‘নির্বাচনী প্রচারণার’ পিকআপ থেকে পড়ে শিশু নিহত

নোয়াখালীর সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণার গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীসহ আরও ২ জন গুরুত্বর আহত হয়েছে।
১৬ ডিসেম্বর ২০২১, ০৯:২১ পূর্বাহ্ন

খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মচারী নিহত

রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হাবিবুর রহমান (৩৮) নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
১৫ ডিসেম্বর ২০২১, ০৮:৫৮ পূর্বাহ্ন

শেবাচিমের সিসিইউ ওয়ার্ডের আগুন নিয়ন্ত্রণে

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ ওয়ার্ডের আগুন নিয়ন্তণে এসেছে।
১৪ ডিসেম্বর ২০২১, ০৭:৫১ অপরাহ্ন

বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ৫

বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফি আল ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৪ ডিসেম্বর ২০২১, ০৮:৩৩ পূর্বাহ্ন

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বারকি শ্রমিকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ জাফলংয়ের ডাউকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার) দুপুরে এ ঘটনা ঘটে।
১৩ ডিসেম্বর ২০২১, ০২:৩১ অপরাহ্ন

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সেসময় ওই শিক্ষার্থী রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন বলে জানা গেছে।
১৩ ডিসেম্বর ২০২১, ০৬:৪২ পূর্বাহ্ন

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নিহত ১

রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬০ বছর।  
১১ ডিসেম্বর ২০২১, ০৪:০০ অপরাহ্ন

চট্টগ্রামে বস্তিতে আগুন, হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি বস্তিতে আগুন লাগার সময় ভয় পেয়ে হার্ট অ্যাটাকে এক বৃদ্ধ মারা গেছেন। আজ শনিবার ভোরে আগ্রাবাদ এসআরবি কলোনি এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১১ ডিসেম্বর ২০২১, ১২:৪১ অপরাহ্ন

আর কে টাওয়ারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস

রাজধানীর বাংলামোটরের আর কে টাওয়ারের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
১১ ডিসেম্বর ২০২১, ১২:২২ অপরাহ্ন

বাংলামোটরে আর কে টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বাংলামোটর এলাকায় আর কে টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
১১ ডিসেম্বর ২০২১, ০৯:৩৯ পূর্বাহ্ন

বাংলামোটরে আর কে টাওয়ারে আগুন

রাজধানীর বাংলামোটর এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে বাংলামোটর এলাকার ১০ তলা আর কে টাওয়ারের ৬ তলা থেকে আগুনের সূত্রপাত হয়।
১১ ডিসেম্বর ২০২১, ০৭:০৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১১ ডিসেম্বর ২০২১, ০৩:৩৫ পূর্বাহ্ন

বনানীতে প্রাইভেট কারের ধাক্কায় আহত ৩

রাজধানীর বনানী এলাকায় একটি প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী আহত হয়েছেন।
১০ ডিসেম্বর ২০২১, ০৮:১০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

নারায়ণগঞ্জ শহরে ইটবাহী ট্রাকের চাপায় রিকশা আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।
১০ ডিসেম্বর ২০২১, ০৮:৫৪ পূর্বাহ্ন

বিমানবন্দর সড়কে ব্যক্তিগত গাড়িতে আগুন, ১ ঘণ্টা যান চলাচল বন্ধ

ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সড়কে একটি ব্যক্তিগত গাড়িতে আগুন লাগায় ব্যস্ততম এই সড়কের এক পাশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন উত্তরা অভিমুখী যাত্রীরা।
৯ ডিসেম্বর ২০২১, ০৪:৪০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক তারে ঝুলতে গিয়ে ২ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কালইর গ্রামের একটি মাঠে বৈদ্যুতিক তার নিয়ে খেলার সময় মাটিতে আছড়ে পড়ে ২ শিশু নিহত হয়েছে।
৯ ডিসেম্বর ২০২১, ১১:৪৬ পূর্বাহ্ন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে পড়ে মোজাফফর হোসেন নান্নু (৬৫) নামে একজন নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের গোয়ালন্দ স্টেশনের লিডার সাদেকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৯ ডিসেম্বর ২০২১, ০৭:৩৫ পূর্বাহ্ন

৬৮ ঘণ্টা পর চট্টগ্রামে ড্রেনে পড়া শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পাঁচলাইশের ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় রাস্তার পাশে খেলতে গিয়ে ড্রেনে পড়ে নিখোঁজ শিশু কামাল উদ্দিনের মরদেহ প্রায় ৬৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
৯ ডিসেম্বর ২০২১, ০৬:৩৬ পূর্বাহ্ন

কাফরুলে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর কাফরুলে জাহাঙ্গীর গেটের কাছে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেল চালক।
৯ ডিসেম্বর ২০২১, ০৫:০১ পূর্বাহ্ন

৪০ ঘণ্টায় সন্ধান মেলেনি চট্টগ্রামে ড্রেনে পড়ে নিখোঁজ শিশুর

চট্টগ্রামে ড্রেনে পড়ে নিখোঁজ হওয়ার পর ৪০ ঘণ্টা পার হয়ে গেলেও ১২ বছর বয়সী শিশু কামালের খোঁজ এখনো মেলেনি। আজ বুধবার সকাল ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
৮ ডিসেম্বর ২০২১, ০৫:৩৭ পূর্বাহ্ন