চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সড়ক দুর্ঘটনায় তামিম ইকবাল নামে ৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
আজ রোববার সকালে উপজেলার এলাইপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তামিম ওই গ্রামের জহির উদ্দিনের ছেলে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, সকাল ৯টার দিকে তামিম এলাইপুর গ্রামে তার বাড়ির পাশে রাস্তা পার হচ্ছিল। সে সময় একটি ভটভটি (স্থানীয়ভাবে তৈরি যান) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়। তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।