আমেরিকায় কেন এত জনপ্রিয় লেখক জুডি ব্লুম 

হঠাৎ জুডি ব্লুম সর্বত্র আলোচনায়। এর কারণ ‘জুডি ব্লুম ফরএভার’ শিরোনামে তার জীবনী নিয়ে একটি তথ্যচিত্র, এই মুহূর্তে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিম করা হচ্ছে। ৫২ বছর বয়সে লেখা উপন্যাস "ঈশ্বর তুমি কি আছ? এটা আমি, মার্গারেট" (“Are You There God? It’s Me, Margaret)-এর চলচ্চিত্র সংস্করণ, যা সবাইকে আকর্ষণ করছে। 
২৬ মে ২০২৩, ০৭:২৯ পূর্বাহ্ন

অমর্ত্য সেনের ফেলে আসা জীবনের গল্প

বাংলার মাটি-জলে মিশে বেড়ে উঠেছেন অমর্ত্য সেন। নিজেকে তৈরি করেছেন বাঙালির আপনজন হিসেবে। যার মন মননে স্থায়ী আসন পেতে বসে আছে বাংলাদেশ। শৈশব থেকে আজ অবধি পিতৃভূমি বাংলাদেশকে এক মুহূর্তের জন্যও ভুলে যাননি তিনি। যার প্রমাণ তার সবশেষ প্রকাশিত 'জগৎ কুটীর'।
১৭ মে ২০২৩, ০৮:৩৮ পূর্বাহ্ন

কেবল স্মৃতিকথা নয়, সময়ের দলিল

স্মৃতিকথা নিয়ে রিভিউ সহজ না। কারণ স্মৃতিকথায় সেই অর্থে কেন্দ্র থাকে না গল্প, উপন্যাসের মতো; পুরোটাই লেখকের জীবনকে কেন্দ্র করে চলে। ফলে অন্য ব‌ইয়ের মতো নির্দিষ্ট কোনো কেন্দ্রকে বিন্দু ধরে চিত্র আঁকা যায় না। সেজন্য আমরা ‘রিভিউ’র দিকে না গিয়ে আলোচনা করবো এই স্মৃতিকথার কয়েকটি পয়েন্ট নিয়ে। প্রসঙ্গত আনিসুজ্জামান স্মৃতিকথা লিখেছেন তিনটি: ১. আমার একাত্তর (১৯৯৭) ; ২. কাল নিরবধি (২০০৩) ; ৩. বিপুলা পৃথিবী (২০১৫)। লেখাটি ‘কাল নিরবধি’।
১৫ মে ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ন

সমরেশ মজুমদারের ‘দৌড়’, আমাদের থামায়

সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস 'দৌড়'। তখন সবে দেশ (১৯৭৬) পত্রিকায় ছোটগল্প লিখতে শুরু করেন। সত্তরের কলকাতার টালমাটাল সময় তখনও রয়ে গেছে। যুবক বয়সে সমরেশ লিখে বসলেন ছোট কলেবরের এই উপন্যাস। যাতে মিশে আছে সবে চাকরি হারিয়ে বসা তার বয়সী যুবকেরই কয়েকটা দিনের কথা।
৯ মে ২০২৩, ১০:১৪ পূর্বাহ্ন

মুরাকামি দেখান আমরা একসঙ্গে থেকেও বিচ্ছিন্ন

পৃথিবীর প্রথম প্রাণী হিসেবে মহাকাশ ভ্রমণ করেছিল লাইকা নামের একটি কুকুর। ১৯৫৭ সালের সোভিয়েত মহাকাশযান স্পুটনিক-২ তে চড়ে রওনা দিলেও বেশি দিন বাঁচতে পারেনি কুকুরটি। মহাকাশের অন্ধকার শূন্যতায় হারিয়ে যেতে যেতে লাইকা কি দেখেছিল শুধুই নিঃসঙ্গতা? হারুকি মুরাকামির 'স্পুটনিক সুইটহার্ট' বই জুড়েও রইলো সেরকমই এক অদেখা শূন্যতা।
৬ মে ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন

‘বাংলাদেশের কালচার’ ও প্রাসঙ্গিক বৈশাখ ভাবনা

আবুল মনসুর আহমদের 'বাংলাদেশের কালচার' বইয়ের রিভিউ প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অর্জন করি। স্মৃতি পরিষদের উদ্যোগে পুরষ্কার হিসেবে পেয়েছি ৫ হাজার টাকার বই! সেইসব বই দেখতে দেখতে আমার আনন্দ-উত্তেজনা পৌঁছেছে ভিন্ন মাত্রায়। সেইসব অভিজ্ঞতায় ‘বাংলাদেশের কালচার’ পড়াকালীন চিন্তা ও চলমান সাংস্কৃতিক সংকট নিয়ে লেখাটি।
১৮ এপ্রিল ২০২৩, ০৮:৩১ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর তিনটি বইয়ের বহুমাত্রিক ব্যঞ্জনা

বাংলাদেশের অভ্যুদয়ের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রাজনৈতিক জীবন সম্পর্কে আমাদের কম বেশি ধারণা রয়েছে। কিন্তু ২০১২ সালে অসমাপ্ত আত্মজীবনী প্রকাশের পর থেকেই লেখক বঙ্গবন্ধুর পরিচয় সামনে আসে। ২০১৭ সালে কারাগারের রোজনামচা, ২০২০ সালে প্রকাশিত হয় আমার দেখা নয়াচীন। 
১৬ এপ্রিল ২০২৩, ০৯:৫৫ পূর্বাহ্ন

সাংবাদিকতার ক্ষত অন্তর্দৃষ্টি দিয়ে দেখা জরুরি

দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম ‘সাংবাদিকেরাই কেবল সাংবাদিকতাকে বাঁচাতে পারে’ শিরোনামে একটি কলাম লিখেছেন সম্প্রতি। তিনি কোথায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সমাপ্তি হচ্ছে আর রাজনৈতিক সাংবাদিকতার শুরু হচ্ছে তা অনুসন্ধানের ওপর জোর দিয়েছেন। হঠাৎ কেন ‘মতামত’ কে তথ্য হিসেবে ব্যবহার শুরু হলো সেই প্রশ্নও তিনি তুলেছেন। 
১০ এপ্রিল ২০২৩, ০৮:৩৩ পূর্বাহ্ন

ই-বুক জনপ্রিয় হচ্ছে না কেন?

বিভিন্নভাবে চর্চা হয় সাহিত্য সংস্কৃতি। সময়ের পালাবদলে এর সঙ্গে প্রযুক্তির ছোঁয়ায় স্মার্টফোনে বই পড়ার মাধ্যম ‘ই-বুক’ সেভাবে জয় করতে পারেনি পাঠকদের মন। গত কয়েক বছর ধরে ছাপা বইয়ের পাশাপাশি বই পড়ার অনেকগুলো মাধ্যম বাণিজ্যিকভাবে শুরু হলেও জনপ্রিয় হয়ে ওঠেনি। তবে এর কারণই বা কী থাকতে পারে? 
৯ এপ্রিল ২০২৩, ০৮:৪৮ পূর্বাহ্ন

চাদরে মোড়ানো নিঃসঙ্গতার গান

দুরদানা মতিনের প্রথম কবিতার বই সেরেনেইড ও নিঃসঙ্গ পাখিটি। নামের মধ্যেই রয়েছে অসামান্য কাব্যিকতা। পাঠক যত অগ্রসর হবেন, ক্রমেই আবিষ্কার করতে থাকবেন কবি কিভাবে অনেক বিষয়ের অবতারণা করেছেন এবং শৈল্পিকতার স্বাক্ষর রেখে চলেছেন প্রতিটা পংক্তিতে।
৭ এপ্রিল ২০২৩, ০৭:১৫ পূর্বাহ্ন

দুঃসাহসী এক নৌ কমান্ডোর যুদ্ধ স্মৃতি

দৃশ্য অদৃশ্য ঘটনায় বৈচিত্রে ভরপুর মানুষের জীবন। আর লিখিত অলিখিত ঘটনার মালা গেঁথেই জীবনতরী চলে এগিয়ে। তবে স্বাধীনতার ৫২ বছর পরেও আমাদের অনেক স্মৃতি রয়েছে অলিখিত। স্বাধিকারের  কত স্মৃতি কত কথা জানি না তার হিসাব নেই। এমন অনেক স্মৃতিই তলিয়ে যাচ্ছে কালের গর্ভে। গুরুত্বপূর্ণ ঘটনার যথাযথ আর্কাইভও হয়নি। বিশেষ করে একাত্তরের যুদ্ধের কত স্মৃতি হারিয়ে যাচ্ছে, আবার কিছুটা পাচ্ছি ব্যক্তি উদ্যোগের কারণে। ফলে মুক্তিযুদ্ধের দীর্ঘ সময় পরেও স্মৃতিবিজড়িত মানুষের দেখা মিললে উঠে আসছে অজানা অধ্যায়। তেমনি একজন মো. এনামুল হক, যিনি বহু ঘটনার সাক্ষী। তিনি অপারেশন জ্যাকপটসহ একাধিক অপারেশনে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা নৌকমান্ডোর একজন। 
২৮ মার্চ ২০২৩, ০৯:০০ পূর্বাহ্ন

কেন বই পড়বেন

এ কথা খুবই পরিচিত যে, নিয়মিত বই পড়ার অনেক উপকারিতা আছে। তাই এটি নতুন করে মনে করিয়ে দেওয়ার কিছু নেই। কিন্তু, নিয়মিত বই পড়ার অনেক সুবিধা আছে।
১৮ মার্চ ২০২৩, ০৭:০৮ পূর্বাহ্ন

'বাংলাদেশের কালচার' বুক রিভিউ প্রতিযোগিতার নিবন্ধন শুরু

রিভিউ প্রতিযোগিতায় আগ্রহীকে 'বাংলাদেশের কালচার' বইটি নিয়ে ৩০০-৫০০ শব্দের সংক্ষিপ্ত লেখা যুক্ত করে নাম ঠিকানা একটি ছবিসহ নিবন্ধন করতে হবে। নিবন্ধন শেষে আয়োজকের পক্ষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচিতদের জানিয়ে দেওয়া হবে উপস্থিত বুক রিভিউ প্রতিযোগিতার স্থান ও সময়।
৮ মার্চ ২০২৩, ০৭:০২ পূর্বাহ্ন

বঙ্গীয় নবজাগরণে লালন যেভাবে প্রতিনিধিস্থানীয়

লালন সাঁই দীর্ঘায়ু পেয়েছিলেন এবং উনিশ শতকের প্রায় পুরোটা সময় বেঁচেছিলেন। মীর মশাররফ হোসেন সম্পাদিত ‘হিতকরী’ পত্রিকা সূত্রে জানা যায় লালনের মৃত্যু হয় ১৮৯০ খ্রিস্টাব্দে। ‘হিতকরী’ তার মৃত্যুর দু’সপ্তাহ পর প্রকাশিত এক সংবাদে এ কথা উল্লেখ করেন। সেখানে জন্মের সন তারিখ বলা হয় ১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক। সেই হিসেবে গোটা উনিশ শতক জুড়েই লালন  তাঁর সৃষ্টির সাধনায় মগ্ন ছিলেন। মানব হিতৈষণা ও হিতাকাঙ্ক্ষাই ছিল সেই সাধনার মূল সুর ও স্বর। লালন মানবতাবাদী ছিলেন। ধর্ম, সাম্প্রদায়িকতা, বর্ণ, শ্রেণী, বৈষম্যের ঊর্ধ্বে উঠে তিনি ভেদমুক্ত সমাজ গড়নের আহবান জানিয়েছিলেন গানে গানে। গোটা ঊনিশ শতকে তো বটেই বাংলা সাহিত্যে এবং বাংলার সামাজিক রাজনৈতিক ইতিহাসের কোথাও লালনের মতো চরিত্রের উপস্থিতি নেই।
৬ মার্চ ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন

৬ বছর পর হারুকি মুরাকামির নতুন উপন্যাস

‘দ্য সিটি অ্যান্ড ইটস আনসার্টেইন ওয়ালস’ আগামী ১৩ এপ্রিল প্রিন্ট ও ডিজিটাল ২ ফর্ম্যাটেই প্রকাশিত হবে।
৫ মার্চ ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন

আবুল কালাম শামসুদ্দীন এবং আবুল মনসুর আহমদ: সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতি

বাংলায় ‘মানিকজোড়’ বলে একটা বাগধারা আছে, যার বাস্তব উদাহরণ আবুল কালাম শামসুদ্দীন (১৮৯৭) এবং আবুল মনসুর আহমদ (১৮৯৮)। কারণ দুজনের জন্মসালের ব্যবধান মাত্র এক বছর এবং জন্ম এক‌ই গ্রামে— ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানিখোলা গ্রামে। এক‌ই গ্রামে জন্ম এবং প্রায় সমবয়সী হ‌ওয়ার ফলে এই দুই মহারথীর মধ্যে ছেলেবেলাতেই যে সম্পর্ক তৈরি হয় তা কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না, রাজনীতি পর্যন্ত গড়িয়েছে। তাদের মধ্যকার সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতির খতিয়ান তুলে ধরবো এতে। 
৪ মার্চ ২০২৩, ১২:০৩ অপরাহ্ন

বিষাদের সেই সুর

জাতীয় সংগীত ছাড়া আর ক’টা সুর আছে পৃথিবীতে যা বেজে উঠলে পুরো জাতি একসঙ্গে সেই সুরে বাঁধা পড়ে যায়? পৃথিবীর অন্য কোথাও এমন সুর আছে কি না আমার জানা নেই, কিন্তু সৌভাগ্যক্রমে আমাদের আছে। সেটি একুশের গানের সুর, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র সুর। একুশের প্রথম প্রহরে কিংবা অন্য কোনো সময় যখন এই সুরটি বেজে ওঠে, তখন শ্রেণি-পেশা-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি মানুষ কিছুক্ষণের জন্য হলেও থমকে দাঁড়ায়, স্তব্ধ হয়ে যায়, তাদের মুখমণ্ডল ছেয়ে যায় এক অদ্ভুত বিষাদে, তাদের মন একবারের জন্য হলেও কেঁদে ওঠে; এমনকি ভাষা আন্দোলনের ইতিহাস জানা না থাকলেও সুরটির কারুকার্য মানুষের মনকে এক অজানা বেদনাবোধে আক্রান্ত করে।
৩ মার্চ ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ন

একুশে বইমেলা কী দিয়ে যায়

শেষ হয়েছে অমর একুশে বইমেলা। মহামারীর দুই বছর পর সঠিক সময়ে শুরু হয়েছিল এবারের বইমেলা। কাগজের মূল্যবৃদ্ধি, হামলার ভয়, কিছু বিক্রিতে নিষেধাজ্ঞা, কৃত্রিম বুদ্ধিমত্তার লেখক হবার ঘটনা- এসব কিছুকে পেরিয়ে আমাদের কী দিয়ে গেল মাসব্যাপী এই বইমেলা? যেখানে এবারের মেলায় নতুন বই এসেছে মোট ৩ হাজার ৭৩০টি। গত বছরও এ সংখ্যা ছিল প্রায় সাড়ে তিন হাজার। বাংলা একাডেমির তথ্যমতে, এবারের মেলায় ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ৪৭ কোটি টাকার বই।
১ মার্চ ২০২৩, ০১:৪৫ অপরাহ্ন

সাহিত্য সমালোচনার ভালো ধারাটা মরে গেছে

আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। এখনো মেলায় আসছে নতুন বই। এর মধ্যে প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক, কবি ও অনুবাদক মাসরুর আরেফিনের উপন্যাস আড়িয়াল খাঁ, সাক্ষাৎকারের বই মানবতাবাদী সাহিত্যের বিপক্ষে। প্রকাশ করেছেন কথাপ্রকাশ। বইমেলা ও নিজের লেখালেখি নিয়ে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৬ পূর্বাহ্ন

স্বাধীনতার পর বুদ্ধিজীবীতার শক্তি ক্রমশ ফিকে হয়ে এসেছে

চলছে অমর একুশে বইমেলা। প্রতিদিন মেলায় আসছে নতুন বই। এর মধ্যে প্রকাশিত হয়েছে সাংবাদিক ও কবি কাজল রশীদ শাহীনের কবিতার বই ‘এই আমি কোথাও নেই’ প্রকাশ করেছে বাংলানামা। বইমেলা ও নিজের লেখালেখি নিয়ে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩ অপরাহ্ন