গাজায় ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ ঠেকাতে ইসরায়েলকে জাতিসংঘের আহ্বান

স্টার অনলাইন ডেস্ক

গাজায় ‘গণহত্যামূলক’ কর্মকাণ্ড ঠেকাতে ইসরায়েলকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

আজ সোমবার এএফপির প্রতিবেদনে বলা হয়, একইসঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ড ও দখলকৃত পশ্চিম তীরে ‘জাতিগত নিধনের’ ইঙ্গিতের নিন্দা জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক ইসরায়েলবিষয়ক এক নতুন প্রতিবেদনে বলেন, ইসরায়েলকে অবিলম্বে নিশ্চিত করতে হবে যে, তাদের সামরিক বাহিনী কোনো ধরনের গণহত্যামূলক কর্মকাণ্ডে জড়াবে না। সেইসঙ্গে গণহত্যায় উসকানি প্রতিরোধ ও শাস্তির জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে।