মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত

স্টার অনলাইন ডেস্ক

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন।

আজ সোমবার খাদেমির মৃত্যু খবর বিপ্লবী গার্ড নিশ্চিত করেছে বলে জানায় বার্তাসংস্থা এএফপি।

গার্ডস তাদের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জানায়, 'ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি আজ ভোরে আমেরিকান-জায়নিস্ট শত্রুর অপরাধমূলক সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন।'