ইসরায়েলের পুলিশ সদরদপ্তর ও স্যাটেলাইট যোগাযোগকেন্দ্রে হামলার দাবি ইরানের

স্টার অনলাইন ডেস্ক

যুদ্ধের ১৬তম দিনে ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট ‘লাহাভ ৪৩৩’-এর সদরদপ্তর ও গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগকেন্দ্রে বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত দেশটির সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট ‘লাহাভ ৪৩৩’-এর সদরদপ্তর। ছবি: টাইমস অব ইসরায়েল

তবে হামলার লক্ষ্যবস্তু দুটি ঠিক কোথায় অবস্থিত বা হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, বিবৃতিতে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।