তেলের দামের চেয়ে ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকানো বেশি জরুরি: ট্রাম্প
তেলের দাম নিয়ন্ত্রণের চেয়ে ইরানকে পারমাণবিক অস্ত্র উৎপাদন থেকে বিরত রাখা বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র। তাই তেলের দাম বাড়লে আমরা অনেক অর্থ উপার্জন করতে পারি।’
পোস্টে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার কাছে এর চেয়েও বড় ও গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানকে পারমাণবিক অস্ত্র উৎপাদন থেকে থামানো।’
মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বকে ধ্বংসের হাত রক্ষা করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের কাছে বেশি জরুরি বলে উল্লেখ করেন ট্রাম্প।