খামেনির উত্তরসূরি নির্বাচন প্রক্রিয়া আজ থেকেই শুরু
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ায় নেতৃত্ব হস্তান্তরের প্রক্রিয়া আজ রোববার থেকেই শুরু হবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি।
খামেনির উপদেষ্টা ও ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান লারিজানি বলেন, ‘শিগগির একটি অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করা হবে। পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনজ্ঞ দায়িত্ব পালন করবেন।’
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘এই পরিষদ যত দ্রুত সম্ভব গঠন করা হবে। আমরা আজই এটি গঠনের জন্য কাজ করছি।’