ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪২৯

স্টার অনলাইন রিপোর্ট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৪২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৪২ জনই ঢাকার বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪২ জন, যাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৯৬ জন, যার মধ্যে ছয় হাজার ৮৫ জন পুরুষ ও চার হাজার ২১১ জন নারী।