ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১৯০

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরও দুইজন মারা গেছেন। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯০ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১২ জন নারী।

এছাড়া, ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৪৭ জনের। তাদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৪৯ জন ও নারী ২ হাজার ৯৯৭ জন।