হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশু হামে এবং তিন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০৫।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯১। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫১৪ জন।

এই ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৯ শিশুর। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ২৬০ জন।

একই সময়ে ১ হাজার ১৩৬ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে।