হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫৭৫
দেশে গত ২৪ ঘণ্টায় হামের নিশ্চিত সংক্রমণে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও আট শিশু।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭৫।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় ৫৮ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৪৩ জন।
একই সময়ে ৬৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৭৯ জনে।