হাম ও উপসর্গে মৃত্যু ৫০০ ছাড়াল

স্টার অনলাইন রিপোর্ট

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ৫০০ ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১৩ জন মারা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫১২।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১২ জন ও হাম আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে।

এ নিয়ে সন্দেহজনক হাম রোগে মোট ৪২৬ জন ও নিশ্চিত হামে ৮৬ জন মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১৬৫ জনের হাম শনাক্ত হয়েছে এবং এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ হাজার ৪৯৪ জনের হাম শনাক্ত হলো।

আর ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৬৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং এ নিয়ে মোট ৬২ হাজার ৫০৭ সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে।