হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৬ জন মারা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১ জনে।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, নতুন করে হাম আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে।

এ নিয়ে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৪০১ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩৮ জনের নতুন করে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত দেশে ৮ হাজার ৬৭ জনের হাম শনাক্ত হলো।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ২৭০ জনের। এ নিয়ে হামের উপসর্গসহ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮৫৬ জনে।